দীর্ঘ প্রতীক্ষার অবসান
ঘটিয়ে ভারতের টেস্ট দলে জায়গা হলো জম্মু ও কাশ্মীরের একজন ক্রিকেটারের। তিনি ২৯ বছর
বয়সী পেসার আকিব নবি। আগামী ১৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজের জন্য ইনজুরিতে
পড়া জাসপ্রিত বুমরার বদলি হিসেবে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে
প্রথমবারের মতো কাশ্মীরের কোনো ক্রিকেটার ডাক পেলেন ভারতের টেস্ট দলে।
রাজনৈতিক সংঘাত, বিরূপ
আবহাওয়া এবং সীমিত অবকাঠামোর কারণে যেখানে খেলাধুলা চালিয়ে যাওয়াই বড় চ্যালেঞ্জ, সেখানে
আকিবের এই জাতীয় দলে সুযোগ পাওয়াকে একটি ঐতিহাসিক মাইল...