Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

নেপালের পর কাশ্মীরেও কি বাজছে হিমবাহের ঘণ্টা

  • ১৫৫ টি হ্রদের মধ্যে পাঁচটিকে ‘অত্যন্ত উচ্চ ঝুঁকিপ্রবণ’ পাঁচ হ্রদ ঘিরে বড় সতর্কতা
কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৬
নেপালের পর কাশ্মীরেও কি বাজছে হিমবাহের ঘণ্টা

হিমালয়ের কাশ্মীর প্রান্তের হিমবাহ হ্রদগুলি নিয়ে নতুন উদ্বেগের জন্ম হয়েছে ভারতে।

নেপালের ভয়াবহ হিমবাহ ধসের ক্ষত এখনও শুকোয়নি। তার মধ্যেই হিমালয়ের কাশ্মীর প্রান্তের হিমবাহ হ্রদগুলি নিয়ে নতুন উদ্বেগের জন্ম হয়েছে ভারতে। গত ২ জানুয়ারি কাশ্মীর হিমালয়ে চিহ্নিত ১৫৫ টি হিমবাহ হ্রদের মধ্যে পাঁচটিকে ‘অত্যন্ত উচ্চ ঝুঁকিপ্রবণ’ বলে চিহ্নিত করেছে একটি বৈজ্ঞানিক গবেষণা। ‘গ্লেসিয়েল লেক আউটবার্স্ট ফ্লাড সাসেপ্টিবিলিটি অ্যান্ড পোটেনশিয়াল ডাউনস্ট্রীম ইমিপ্লিকেশন্স অ্যাক্রস দ্য কাশ্মীর হিমালয়’ শিরোনামে প্রকাশিত সেই গবেষণা-ই এখন নতুন করে আলোচনায় এসেছে ভারতে। গবেষণার সতর্কতা বিষয়ে সরকারকে সজাগ করতে নতুন নতুন প্রতিবেদন ছাপছে কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমও।

কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের 'জার্নাল অফ গ্লেসিওলোজি'-তে প্রকাশিত ওই গবেষণা দলের নেতৃত্বে ছিলেন কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের ভূতথ্যবিদ্যা বিভাগের বিজ্ঞানী ইরফান রশিদ। গবেষণায় ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত উপগ্রহচিত্র বিশ্লেষণ করে ২,৫০০ মিটারের বেশি উচ্চতায় থাকা ১৫৫ টি হ্রদকে চিহ্নিত করা হয়। এর মধ্যে বরফের সঙ্গে সরাসরি সংযুক্ত হ্রদগুলির মোট আয়তন ৩২ বছরে প্রায় ২৬ শতাংশ বেড়েছে। গবেষকদের মতে, হ্রদের আয়তন ও চারপাশের ভূপ্রকৃতির পরিবর্তন ভবিষ্যতে হিমবাহ হ্রদ ফেটে আকস্মিক বন্যা বা ‘গ্লেশিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড’ বা জিএলওএফ-এর ঝুঁকি বাড়াতে পারে।

সবচেয়ে বেশি ঝুঁকিপ্রবণ পাঁচটি হ্রদ হল ব্রামসার, চিরসার, নুন্দকল, গঙ্গাবল ও ভাগসার। গবেষণায় ব্রামসারকে সবচেয়ে বেশি ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার পরে নুন্দকল, ভাগসার, চিরসার ও গঙ্গাবল। পাঁচটির সম্ভাব্য বিপর্যয়ের প্রভাব পড়তে পারে প্রায় ২,৭০৪ টি বাড়ি, ১৫ টি বড় সেতু, একাধিক রাস্তা এবং একটি জলবিদ্যুৎ প্রকল্প। নুন্দকল ও গঙ্গাবল হ্রদ ফেটে গেলে ১,১৮৪ টি বাড়ি, চারটি সেতু এবং একটি জলবিদ্যুৎ প্রকল্প বিপদের মুখে পড়তে পারে। ভাগসারের ক্ষেত্রে ঝুঁকিতে রয়েছে ১,১১৪টি বাড়ি, ছ’টি সেতু এবং মুঘল রোড।

অন্যদিকে, গত মার্চে আন্তর্জাতিক পর্বত উন্নয়ন কেন্দ্রের (আইসিআইএমওডি) প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, হিন্দুকুশ-হিমালয় অঞ্চলে ২০০০ সালের পর হিমবাহের বরফ ক্ষয়ের হার দ্বিগুণ হয়েচে। ১৯৭৫ সালের পর কিছু হিমবাহে আবার বরফের পুরুত্ব কমেছে ২৭ মিটার পর্যন্ত।

এই প্রেক্ষাপটেই নেপালের ২৬ আগস্টের বিপর্যয় নতুন করে সতর্ক করছে গোটা হিমালয়কে। ১ সেপ্টেম্বরের রয়টার্স প্রতিবেদনেও জাতিসংঘের সহকারী মহাসচিব এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক কন্নি উইগনারাজাও বলেছেন , জলবায়ু পরিবর্তনের অভিঘাতে আগামী বছরগুলিতে হিমালয়ে হিমবাহ জনিত বন্যার ঝুঁকি আরও বাড়বে।

ভারতকাশ্মীরহিমালয়হিমবাহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise