Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় পাকিস্তান

জাতিসংঘে পাকিস্তান

কাশ্মীর কখনোই ‘ভারতের ছিল না, হবেও না’

জিও নিউজ
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৮:৪২
কাশ্মীর কখনোই ‘ভারতের ছিল না, হবেও না’

গুল কায়সার সারওয়ানি

জম্মু ও কাশ্মীর ‘কখনোই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল না, এখন নেই এবং ভবিষ্যতেও হবে না’ বলে জাতিসংঘ সাধারণ পরিষদে জানিয়েছে পাকিস্তান। বিশ্ব সংস্থায় বিতর্কিত এই অঞ্চলটি নিয়ে নতুন করে কূটনৈতিক বাদানুবাদের সময় নয়াদিল্লির দাবি প্রত্যাখ্যান করে এই মন্তব্য ইসলামাবাদের।

জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পারভাথানেনি হরিশ কাশ্মীরকে ‘ভারতের অবিচ্ছেদ্য অংশ’ বলে দাবি করার পর পাকিস্তানের পক্ষ থেকে জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করেন সে দেশের কূটনীতিক গুল কায়সার সারওয়ানি।

তিনি ১৯৩ সদস্যের সাধারণ পরিষদকে স্মরণ করিয়ে দিয়ে বললেন, ‘ভারতীয় দখলদারিত্বে থাকা জম্মু ও কাশ্মীর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এজেন্ডায় থাকা একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিরোধপূর্ণ অঞ্চল। সত্যকে আড়াল করার কোনো চেষ্টাই এই বিরোধের ঐতিহাসিক, আইনি ও আন্তর্জাতিক চরিত্র বদলে দিতে পারবে না।’ 

আরও পড়ুন

৩৬ দেশের অধিকাংশ মানুষের চোখে নেতিবাচক ইসরায়েল

০৬ জুন ২০২৬

এই কূটনৈতিক বিতর্ক শুরু হয় জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমদের একটি বক্তব্যের পর। তিনি নিরাপত্তা পরিষদের বার্ষিক প্রতিবেদনের বরাত দিয়ে জানান, জম্মু-কাশ্মীর ও ফিলিস্তিন বিরোধের চলমান প্রাসঙ্গিকতার বিষয়টি প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে এসেছে এবং জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী এই সংকটগুলোর সমাধান হওয়া জরুরি।

সাধারণ পরিষদে দেওয়া ভাষণে আসিম উল্লেখ করেন, বিগত জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৫ সময়কালের মধ্যে ভারত-পাকিস্তান প্রশ্ন সংক্রান্ত ২০টিরও বেশি চিঠি নিরাপত্তা পরিষদের নজরে আনা হয়েছে। তাছাড়া ২০২৫ সালের মে মাসে পরিষদ এই ইস্যুতে রুদ্ধদ্বার আলোচনা করেছে যা প্রমাণ করে, সাত দশকেরও বেশি সময় আগে এজেন্ডায় অন্তর্ভুক্ত হওয়া কাশ্মীর বিরোধটি এখনো নিরাপত্তা পরিষদের মনোযোগ আকর্ষণ করে চলেছে।

তিনি স্পষ্ট করেন, দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী এই বিরোধের একটি ন্যায়সংগত নিষ্পত্তি প্রয়োজন, যেখানে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রয়োগ করতে দিতে হবে।

পাকিস্তানজাতিসংঘকাশ্মীর
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise