Agamir Somoy E-Paper
শনিবার, ৬ জুন, ২০২৬
আগামীর সময়
রাস্তার পাশে খোরশেদের সোয়া লাখ তালগাছ
শনিবার, ৬ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

৩৬ দেশের অধিকাংশ মানুষের চোখে নেতিবাচক ইসরায়েল

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৮:১২
৩৬ দেশের অধিকাংশ মানুষের চোখে নেতিবাচক ইসরায়েল

গ্রাফিকস: আগামীর সময়

বিশ্বের ৩৬টি দেশের সিংহভাগ মানুষের কাছে অপছন্দের দেশ ইসরায়েল। এটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপরেও তাদের কোনো অস্থা নেই। বিশেষ করে আন্তর্জাতিক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এমনটি উঠে এসেছে গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক বৈশ্বিক জরিপে।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত পরিচালিত এই জরিপে দেখা গেছে, ৩৬টি দেশের প্রাপ্তবয়স্ক নাগরিকদের মধ্যে গড়ে ৬৭ শতাংশেরই ইসরায়েলের প্রতি দৃষ্টিভঙ্গি নেতিবাচক। বিপরীতে মাত্র ২৫ শতাংশ মানুষ দেশটিকে ইতিবাচকভাবে দেখেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর এই জরিপের অধিকাংশ সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

জরিপ অনুযায়ী, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, তুরস্ক এবং ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ও অঞ্চলগুলোয় ইসরায়েলবিরোধী মনোভাব সবচেয়ে তীব্র। তবে যুদ্ধকবলিত গাজা উপত্যকায় এই জরিপ চালানো সম্ভব হয়নি।

অন্যদিকে ইউরোপের দেশগুলোতেও ইসরায়েল নিয়ে নেতিবাচক মূল্যায়ন দেখা গেছে। বিশেষ করে ইতালি, নেদারল্যান্ডস এবং স্পেনের প্রায় অর্ধেক বা তার চেয়ে বেশি মানুষ জানিয়েছেন যে তারা ইসরায়েলকে চরম নেতিবাচক চোখে দেখেন। তবে সাব-সাহারা অঞ্চলের আফ্রিকার কিছু দেশে ইসরায়েলের পক্ষে কিছুটা ইতিবাচক সাড়া মিলেছে।

বয়স ও রাজনৈতিক আদর্শের ব্যবধান

ইসরায়েলকে দেখার ক্ষেত্রে তরুণ ও বয়স্ক এবং বামপন্থী ও ডানপন্থীদের মধ্যে বড় ধরনের দৃষ্টিভঙ্গির পার্থক্য লক্ষ্য করা গেছে। উত্তর আমেরিকা এবং ইউরোপের বেশ কিছু দেশে বয়স্কদের তুলনায় তরুণদের মধ্যে ইসরায়েলবিরোধী মনোভাব অনেক বেশি। যেমন, হাঙ্গেরিতে ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের ৭২ শতাংশই ইসরায়েলের প্রতি অসন্তুষ্ট। যেখানে ৫০ ঊর্ধ্বদের মধ্যে এই হার ৪৫ শতাংশ।

রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যবধান দেখা গেছে যুক্তরাষ্ট্রে। সেখানে বামপন্থী বা লিবারেলদের ৮৩ শতাংশ ইসরায়েলকে নেতিবাচকভাবে দেখেন। রক্ষণশীল বা ডানপন্থীদের ক্ষেত্রে এই হার মাত্র ৩৭ শতাংশ।

এ ছাড়া অস্ট্রেলিয়া, গ্রিস, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনের বামপন্থীদের প্রায় ৯০ শতাংশ বা তার বেশি মানুষ ইসরায়েলকে অপছন্দ করেন। যা সে দেশের ডানপন্থীদের তুলনায় অন্তত ২৩ শতাংশ বেশি। উচ্চ আয়ের দেশগুলোতে এই আদর্শিক ব্যবধান স্পষ্ট হলেও মধ্যম আয়ের দেশগুলোতে এমন ধারা দেখা যায়নি।

২০২৫ সালের তুলনায় পরিস্থিতির অবনতি

গত বছর থেকেই ইসরায়েলের প্রতি বৈশ্বিক জনমত বেশ নেতিবাচক ছিল। তবে গত এক বছরে তা আরও বেড়েছে। আগের উপাত্তে থাকা ২৪টি দেশের মধ্যে ১৩টি দেশেরই ইসরায়েলের প্রতি বেড়েছে নেতিবাচব মনোভাব।

উদাহরণস্বরূপ, আর্জেন্টিনায় ২০২৫ সালে ৪৬ শতাংশ মানুষের দৃষ্টিভঙ্গি নেতিবাচক ছিল। এখন বেড়ে ৫৫ শতাংশে দাঁড়িয়েছে। আর্জেন্টিনা ছাড়াও অস্ট্রেলিয়া, ইতালি, নাইজেরিয়া, পোল্যান্ড এবং যুক্তরাজ্যে অতি-নেতিবাচক মনোভাবের হার দুই অঙ্কের ঘরে বেড়েছে। শুধু গ্রিসেই গত বছরের তুলনায় ইসরায়েলের প্রতি কিছুটা ইতিবাচক মনোভাব দেখা গেছে। তবে সেখানেও মাত্র ৩০ শতাংশ মানুষ দেশটিকে সমর্থন করেন।

নেতানিয়াহুর ওপর আস্থা তলানিতে

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর বিশ্ববাসীর আস্থা এখন প্রায় শূন্যের কোঠায়। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ইন্দোনেশিয়া, ইতালি, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান, স্পেন, সুইডেন, তুরস্ক, যুক্তরাজ্য এবং ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের অর্ধেকের বেশি মানুষ সাফ জানিয়েছেন, আন্তর্জাতিক অঙ্গনে সঠিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নেতানিয়াহুর ওপর তাদের বিন্দুমাত্র আস্থা নেই। জরিপ করা ৩৬টি দেশের মধ্যে শুধু কেনিয়া এবং ফিলিপাইনেই অর্ধেকের বেশি মানুষ নেতানিয়াহুর প্রতি আস্থা প্রকাশ করেছেন।

ইসরায়েলের মতোই নেতানিয়াহুর ক্ষেত্রেও তরুণ ও বামপন্থীদের আস্থা সবচেয়ে কম। হাঙ্গেরিতে ৩৫ বছরের কম বয়সীরা বয়স্কদের তুলনায় ২৩ শতাংশ বেশি হারে নেতানিয়াহুর প্রতি অনাস্থা দেখিয়েছেন। আবার যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডাসহ বেশ কিছু দেশের বামপন্থীরা ডানপন্থীদের চেয়ে ২৫ শতাংশ বেশি অনাস্থা প্রকাশ করেছেন।

গত এক বছরে ২৪টি দেশের মধ্যে ১৩টি দেশেই নেতানিয়াহুর ওপর আস্থা কমেছে। সবচেয়ে বড় ধস নেমেছে দক্ষিণ কোরিয়ায়। সেখানে গত বছর অনাস্থার হার ৬৪ শতাংশ থাকলেও এবার তা বেড়ে ৭৬ শতাংশে দাঁড়িয়েছে। এ ছাড়া ইতালিতে গত বছর যেখানে ৪৫ শতাংশ মানুষ নেতানিয়াহুর ওপর বিন্দুমাত্র আস্থা নেই বলেছিলেন, এবার তা একলাফে বেড়ে ৬২ শতাংশে পৌঁছেছে।

ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাবের হার কোন দেশে কেমন-

তুরস্ক–৯৭ শতাংশ
পাকিস্তান–৯৫ শতাংশ
মালয়েশিয়া–৮৯ শতাংশ
ইন্দোনেশিয়া–৮৬ শতাংশ
পশ্চিম তীর/পূর্ব জেরুজালেম–৮৫ শতাংশ
জাপান–৮৩ শতাংশ
অস্ট্রেলিয়া–৭৯ শতাংশ
বাংলাদেশ–৭৯ শতাংশ
নেদারল্যান্ডস–৭৬ শতাংশ
স্পেন–৭৮ শতাংশ
সুইডেন–৭৮ শতাংশ
ইতালি–৭৫ শতাংশ
জার্মানি–৭৩ শতাংশ
সিঙ্গাপুর–৭২ শতাংশ
পোল্যান্ড–৭০ শতাংশ
দক্ষিণ কোরিয়া–৭০ শতাংশ
যুক্তরাজ্য–৬৯ শতাংশ
ফ্রান্স–৬৮ শতাংশ
কানাডা–৬৫ শতাংশ
গ্রিস–৬৫ শতাংশ
ফিলিপাইন–৬৪ শতাংশ
যুক্তরাষ্ট্র–৬০ শতাংশ
চিলি–৬০ শতাংশ
থাইল্যান্ড–৫৯ শতাংশ
মেক্সিকো–৫৯ শতাংশ
দক্ষিণ আফ্রিকা–৫৮ শতাংশ
কলম্বিয়া–৫৬ শতাংশ
আর্জেন্টিনা–৫৫ শতাংশ
হাঙ্গেরি–৫৪ শতাংশ
ব্রাজিল–৫২ শতাংশ
পেরু–৫০ শতাংশ
কেনিয়া–৪৭ শতাংশ
শ্রীলঙ্কা–৪১ শতাংশ
নাইজেরিয়া–৪১ শতাংশ
ঘানা–৩৬ শতাংশ
ভারত–২৮ শতাংশ

নেতানিয়াহুর ওপর অনাস্থার হার কোন দেশে কেমন-

তুরস্ক–৯৫ শতাংশ
পাকিস্তান–৯২ শতাংশ
মালয়েশিয়া–৯১ শতাংশ
বাংলাদেশ–৯০ শতাংশ
ইন্দোনেশিয়া–৮৯ শতাংশ
পশ্চিম তীর/পূর্ব জেরুজালেম–৮৮ শতাংশ
জাপান–৮৭ শতাংশ
অস্ট্রেলিয়া–৮৪ শতাংশ
স্পেন–৮৪ শতাংশ
সুইডেন–৮৪ শতাংশ
নেদারল্যান্ডস–৮৩ শতাংশ
ইতালি–৮৩ শতাংশ
জার্মানি–৭৯ শতাংশ
সিঙ্গাপুর–৭৮ শতাংশ
দক্ষিণ কোরিয়া–৭৬ শতাংশ
পোল্যান্ড–৭৫ শতাংশ
যুক্তরাজ্য–৭৪ শতাংশ
ফ্রান্স–৭৩ শতাংশ
কানাডা–৭০ শতাংশ
গ্রিস–৬৯ শতাংশ
চিলি–৬৮ শতাংশ
ফ্রান্স–৬৮ শতাংশ
থাইল্যান্ড–৬৭ শতাংশ
মেক্সিকো–৬৬ শতাংশ
যুক্তরাষ্ট্র–৬৫ শতাংশ
দক্ষিণ আফ্রিকা–৬৪ শতাংশ
কলম্বিয়া–৬৩ শতাংশ
আর্জেন্টিনা–৬২ শতাংশ
হাঙ্গেরি–৬০ শতাংশ
ব্রাজিল–৫৯ শতাংশ
পেরু–৫৭ শতাংশ
ফিলিপাইন–৪৬ শতাংশ
শ্রীলঙ্কা–৪৩ শতাংশ
নাইজেরিয়া–৪১ শতাংশ
ঘানা–৩৪ শতাংশ
কেনিয়া–২৮ শতাংশ
ভারত–২৭ শতাংশ

সূত্র: পিউ রিসার্চ সেন্টার জরিপ, ২০২৬

জরিপইসরায়েলপিউ রিসার্চ সেন্টারনেতিবাচক ধারণা
    শেয়ার করুন:
    Advertisement
    আসছে ককরোচ, কাঁপছে দিল্লি

    আসছে ককরোচ, কাঁপছে দিল্লি

    ০৬ জুন ২০২৬, ০০:৩৬

    রাস্তার পাশে খোরশেদের সোয়া লাখ তালগাছ

    রাস্তার পাশে খোরশেদের সোয়া লাখ তালগাছ

    ০৬ জুন ২০২৬, ০৩:৫৫

    জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে অন্তত ২ শতাংশ বরাদ্দের দাবি

    জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে অন্তত ২ শতাংশ বরাদ্দের দাবি

    ০৬ জুন ২০২৬, ০১:২১

    সাতক্ষীরায় সীমানা পিলারসহ চারজন আটক

    সাতক্ষীরায় সীমানা পিলারসহ চারজন আটক

    ০৬ জুন ২০২৬, ০১:৪৫

    কসবায় বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত

    কসবায় বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত

    ০৬ জুন ২০২৬, ০৩:৫৯

    রইদে লুকানো প্রতীক বনাম মমতা ব্যানার্জির বিস্ফোরণ

    রইদে লুকানো প্রতীক বনাম মমতা ব্যানার্জির বিস্ফোরণ

    ০৬ জুন ২০২৬, ০৮:১৩

    আল-মুসলিম গ্রুপে ১,৮৬৪ শ্রমিক ছাঁটাই, অসন্তোষের শঙ্কা

    আল-মুসলিম গ্রুপে ১,৮৬৪ শ্রমিক ছাঁটাই, অসন্তোষের শঙ্কা

    ০৬ জুন ২০২৬, ০৩:২৮

    ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

    ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

    ০৬ জুন ২০২৬, ০৫:০৪

    নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি, রংপুরে সংহতি সমাবেশ

    নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি, রংপুরে সংহতি সমাবেশ

    ০৬ জুন ২০২৬, ০৪:৪৫

    ঈশ্বরদীতে লিচু সংরক্ষণাগার নির্মাণের আশ্বাস দিলেন মন্ত্রী

    ঈশ্বরদীতে লিচু সংরক্ষণাগার নির্মাণের আশ্বাস দিলেন মন্ত্রী

    ০৬ জুন ২০২৬, ০৫:২৩

    তপুর জোড়া গোলে ইউরোপ জয় বাংলাদেশের

    তপুর জোড়া গোলে ইউরোপ জয় বাংলাদেশের

    ০৬ জুন ২০২৬, ০৫:৫১

    ছাত্রলীগের সভা-মিছিল: সাবেক মেয়র মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

    ছাত্রলীগের সভা-মিছিল: সাবেক মেয়র মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

    ০৬ জুন ২০২৬, ০৫:৩৬

    অনুপ্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তে বাড়তি নিরাপত্তা

    অনুপ্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তে বাড়তি নিরাপত্তা

    ০৬ জুন ২০২৬, ০৪:৩৯

    নতুন রানির অপেক্ষায় প্যারিস

    নতুন রানির অপেক্ষায় প্যারিস

    ০৬ জুন ২০২৬, ০৬:২৩

    নেইমার : বেড়াতে যাচ্ছি না, আমার মনোযোগ খেলায়

    নেইমার : বেড়াতে যাচ্ছি না, আমার মনোযোগ খেলায়

    ০৬ জুন ২০২৬, ০৬:৫৪

    advertiseadvertise