Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

প্রেমের টানে সীমান্ত পেরিয়ে ভারতে ধরা পাকিস্তানি যুবক

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১৩:২১
প্রেমের টানে সীমান্ত পেরিয়ে ভারতে ধরা পাকিস্তানি যুবক

ভারতীয় বাহিনীর হাতে আটক পাকিস্তানি যুবক ও তার প্রেমিকা। ছবি : আগামীর সময়

উত্তর কাশ্মীরের উরি সেক্টরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশের সময় পাকিস্তানের আজাদ কাশ্মীরের এক যুবককে আটক করেছে ভারতীয় সেনাবাহিনী। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সামাজিকমাধ্যমে পরিচয় হওয়া এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরেই তিনি সীমান্ত অতিক্রম করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আসার চেষ্টা করেছিলেন।

আটক যুবকের নাম জিশান আহমেদ (২২)। তিনি আজাদ কাশ্মীরের হাভেলি কাহুটা এলাকার রাঙ্কেরি গ্রামের বাসিন্দা।

ভারতীয় সেনাবাহিনীর শ্রীনগরভিত্তিক চিনার কোর জানিয়েছে, উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করার সময় কর্তব্যরত জওয়ানদের নজরে পড়েন জিশান। তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়নি। পরে আটক করে জম্মু ও কাশ্মীর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, উরির একটি সীমান্তবর্তী গ্রামের এক তরুণীর সঙ্গে সামাজিকমাধ্যমে জিশানের পরিচয় হয়। সময়ের সঙ্গে সেই পরিচয় ঘনিষ্ঠ সম্পর্কে পরিণত হয়।

তদন্তকারীদের দাবি, নিয়মিত কথাবার্তার সময় জিশান তার পারিবারিক অশান্তি এবং ব্যক্তিগত সমস্যার কথা ওই তরুণীকে জানিয়েছিলেন। ওই তরুণীই জিশানকে নতুন জীবন শুরু করার উদ্দেশ্যে ভারতে চলে আসার পরামর্শ দেন। এমনকি তিনি জিশানকে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এসে ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করার কথাও বলেন।

তরুণীর ধারণা ছিল, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে জিশান ভারতের কাশ্মীর উপত্যকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে পারেন।

ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখতে পুলিশ ওই তরুণীকেও জিজ্ঞাসাবাদ করেছে।

তদন্তকারীদের দাবি, জিশান যে তথ্য দিয়েছেন তার সঙ্গে তরুণীর বক্তব্যের মিল পাওয়া গেছে। তবে নিরাপত্তা সংস্থাগুলি এই ঘটনাকে শুধুমাত্র প্রেমঘটিত বিষয় হিসেবে দেখছে না। সীমান্ত অতিক্রমের পেছনে অন্য কোনও কারণ বা সম্ভাব্য নিরাপত্তা-সংক্রান্ত বিষয় জড়িয়ে আছে কি না, তা খতিয়ে দেখতে ভারতীয় সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।

কাশ্মীরভারত-পাকিস্তানপ্রেম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    সেতু নেই ডাকাতিয়া নদীতে, স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো

    সেতু নেই ডাকাতিয়া নদীতে, স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলীকে আটকালেন স্থানীয়রা

    পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলীকে আটকালেন স্থানীয়রা