Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ইতিহাসের হাতছানি

ভারতের টেস্ট দলে কাশ্মীরের আকিব নবি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৫:৫৬
ভারতের টেস্ট দলে কাশ্মীরের আকিব নবি

ইনজুরির কারণে আসন্ন শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেছেন ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরা। তার বদলি হিসেবে ভারতের টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবি। মাঠে নামলেই প্রথম জম্মু-কাশ্মীরি ক্রিকেটার হিসেবে টেস্ট খেলার অনন্য ইতিহাস গড়বেন ২৯ বছর বয়সী এই পেসার।

গত দুই মৌসুমে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত বোলিং করে নির্বাচকদের নজর কেড়েছেন আকিব নবি। রঞ্জি ট্রফির শেষ দুই আসরে ১০৪টি উইকেট শিকার করেছেন তিনি। এর মধ্যে ২০২৫-২৬ মৌসুমে একাই নেন ৬০ উইকেট, যা জম্মু-কাশ্মীরকে তাদের ইতিহাসের প্রথম রঞ্জি ট্রফি শিরোপা জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় ফুরফুরে মেজাজে বাংলাদেশের অনুশীলন

০৩ আগস্ট ২০২৬

এছাড়া সম্প্রতি ইন্ডিয়া ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও আলো ছড়িয়েছেন এই ডানহাতি পেসার। দুই ম্যাচের প্রথম শ্রেণির সিরিজে তিনি শিকার করেন ৬টি উইকেট। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাঁ হাঁটুর চোটে পড়েন জাসপ্রিত বুমরা। সেই ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় সোমবার তাকে আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা সফর থেকে বাদ দেওয়া হয়। আগামী মঙ্গলবারই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে ভারতীয় দলের।

তবে শুধু বুমরা নন, ইনজুরির কারণে দলের বোলিং লাইনআপে ইনজুরি হানা দিয়েছে ভালোভাবেই। হ্যামস্ট্রিং ও কোয়াড্রিসেপ ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন হর্ষিত রানা ও নীতিশ কুমার রেড্ডি। এছাড়া হ্যামস্ট্রিং ইনজুরিতে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন ওয়াশিংটন সুন্দর, আর পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে দীর্ঘমেয়াদী বিশ্রামে রয়েছেন আকাশ দীপ। অভিজ্ঞ বোলারদের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের পেস আক্রমণে আকিব নবীর সঙ্গে থাকছেন মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ ও গুরনূর ব্রার।

আরও পড়ুন

প্রমাণ লোপাটের আশঙ্কায় ফিফাকে হুঁশিয়ারি উয়েফার

০৩ আগস্ট ২০২৬

আসন্ন এই দুই ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে আগামী ১৫ আগস্ট গলে। এর আগে আগামী ৭ আগস্ট কলম্বোয় একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল।

শ্রীলঙ্কা সফরের পরিবর্তিত ভারত স্কোয়াড: শুবমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিশাভ পান্ত, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুতার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, গুরনূর ব্রার, আকিব নবি, দেবদূত পাডিক্কাল ও সারাংশ জৈন।

আকিব নবিকাশ্মীরভারতীয় টেস্ট দল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর