Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

প্রমাণ লোপাটের আশঙ্কায় ফিফাকে হুঁশিয়ারি উয়েফার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১২:৪৮
প্রমাণ লোপাটের আশঙ্কায় ফিফাকে হুঁশিয়ারি উয়েফার

বিশ্বকাপ ও প্রধান টুর্নামেন্টগুলোয় বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করা হলেও ফিফার ওপর চাপ কমছে না। ফিফার ওই ব্যর্থ উদ্যোগের জেরে এবার সংস্থাটি এবং মার্কিন বিনিয়োগকারী জোশ কুশনারকে আইনি পদক্ষেপ, সালিশি এবং নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ জানানোর কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

দ্য টেলিগ্রাফ এবং দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জ্যারেড কুশনারের ভাই, বিনিয়োগ তহবিল ‘থ্রাইভ ইটার্নাল’-এর প্রধান জশ কুশনারের কাছে পৃথক দুটি চিঠি পাঠিয়েছে উয়েফা। প্রায় ছয় পাতার এই চিঠিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, এ সংক্রান্ত কোনো নথিপত্র যেন ধ্বংস বা মুছে ফেলা না হয়।

আরও পড়ুন

বিশ্বকাপ বিক্রি করলে ইনফান্তিনোর বেতন বাড়ত ১৩ গুণ!

০৩ আগস্ট ২০২৬

উয়েফার পক্ষে আইনি প্রতিষ্ঠানটি ফিফা এবং ইনফান্তিনোকে ব্যক্তিগতভাবে এই বিষয়ে সমস্ত ইলেকট্রনিক ও হার্ডকপি নথিপত্র, ইমেল, কৌশলগত দলিল, আর্থিক মডেল এবং মূল্যায়ন রিপোর্ট নিরাপদে সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে। এমনকি ফিফার ১৮ জন শীর্ষস্থানীয় কর্মকর্তার নাম উল্লেখ করে তাদের কাছে থাকা সমস্ত প্রাসঙ্গিক তথ্য সুরক্ষিত রাখার তাগিদ দেওয়া হয়েছে। এই তালিকায় ফিফার প্রধান বৈশ্বিক ফুটবল উন্নয়ন কর্মকর্তা আর্সেন ওয়েঙ্গার, চিফ ফুটবল অফিসার জিল এলিস এবং প্রধান অপারেটিং অফিসার (সিওও) কেভিন লামুরের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও রয়েছেন।


অন্যদিকে জশ কুশনার ও তার বিনিয়োগ তহবিল ‘থ্রাইভ ইটার্নাল’-এর কাছে পাঠানো নোটিসেও একইভাবে সমস্ত চুক্তিপত্র, লেটার অব ইন্টেন্ট এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে হওয়া যোগাযোগের দলিলপত্র সাবধানে সংরক্ষণ করতে বলা হয়েছে। উয়েফা সতর্ক করে জানিয়েছে, এই নির্দেশ অমান্য করে কোনো তথ্য বা প্রমাণ ধ্বংস করা হলে তা আইনগতভাবে ‘প্রমাণ লোপাট’ হিসেবে গণ্য হবে।

আরও পড়ুন

ক্ষোভের মুখে বিশ্বকাপ বিক্রি বাতিল করল ফিফা

০১ আগস্ট ২০২৬

চলতি সপ্তাহের শুরুতে ফিফা ঘোষণা করেছিল যে, তারা একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) গঠন করবে, যার মাধ্যমে বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো মেগা ইভেন্টগুলোর একটি উল্লেখযোগ্য সংখ্যালঘু অংশীদারত্ব কুশনারের নেতৃত্বাধীন মার্কিন তহবিলের কাছে ৪ দশমিক ২ বিলিয়ন ডলারে বিক্রি করা হবে।


তবে এই পরিকল্পনা প্রকাশ্যে আসার পরেই বিশ্ব ফুটবলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। উয়েফা সাফ জানিয়ে দেয় যে, এই প্রস্তাব বাতিল না করা হলে তাদের ৫৫টি সদস্য দেশ ফিফার সব ধরনের প্রতিযোগিতা বর্জন করবে। পরে কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি) এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নেয়। চতুর্দিকে তীব্র বিরোধিতার মুখে পড়ে গত শুক্রবার শেষ পর্যন্ত প্রকল্পটি থেকে পিছু হটে ফিফা।

আরও পড়ুন

৮ উইকেট নিয়েও আব্বাস বাদ, বাবরের অদ্ভুত ব্যাখ্যা

০৩ আগস্ট ২০২৬

পরিকল্পনা বাতিল হলেও ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর ওপর থেকে পুরোপুরি আস্থা হারিয়েছে ইউরোপীয় ফুটবল সংস্থাটি। শনিবার উয়েফার এক বিবৃতিতে জানানো হয়, ফিফা সভাপতির এ ধরনের ‘গোপন ও অস্বচ্ছ’ আচরণ ফুটবল পরিবারকে হতাশ করেছে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরগুলো ব্যক্তিগত বা করপোরেট স্বার্থে বিক্রির এই প্রচেষ্টার পেছনে ফিফা আর কোনো ছাড় পাবে না বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।


ফিফাউয়েফাডোনাল্ড ট্রাম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ