Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

নেপথ্যে

বিশ্বকাপ বিক্রি করলে ইনফান্তিনোর বেতন বাড়ত ১৩ গুণ!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৯:২৫
বিশ্বকাপ বিক্রি করলে ইনফান্তিনোর বেতন বাড়ত ১৩ গুণ!

বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত ও উচ্চাভিলাষী পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করতে বাধ্য হয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বজুড়ে তীব্র বিরোধিতার মুখে এই প্রকল্পটি ভেস্তে যাওয়ার পর এবার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পরিকল্পনাটি সফল হলে ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনোর বর্তমান বার্ষিক বেতন অবিশ্বাস্য পরিমাণে বৃদ্ধি পেত।

সূত্রের বরাত দিয়ে ‘দ্য টাইমস’ জানিয়েছে, ফিফা সভাপতি হিসেবে বর্তমানে জিয়ান্নি ইনফান্তিনোর বার্ষিক মোট বেতন প্রায় ৪.৮ মিলিয়ন বা ৪৮ লাখ ডলার, যার মধ্যে মূল বেতন ২৬ লাখ এবং বোনাস ২২ লাখ ডলার। তবে বিতর্কিত ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পটি যদি বাস্তবায়িত হতো, তখন তিনি নাকি একজন জেনারেল ম্যানেজারের সমকক্ষ ভূমিকা পালন করতেন। এতে ইনফান্তিনোর বার্ষিক আয় সরাসরি বেড়ে দাঁড়াত প্রায় ৬ কোটি ৪০ লাখ ডলারে!

আরও পড়ুন

ক্ষোভের মুখে বিশ্বকাপ বিক্রি বাতিল করল ফিফা

০১ আগস্ট ২০২৬

এদিকে 'ইনফোবে' জানিয়েছে, প্রকল্পটি পাস করানোর জন্য ফিফার ২১১টি সদস্য দেশের মধ্যে অন্তত ১০৬টি ভোট এবং ফিফা কাউন্সিলের সমর্থন প্রয়োজন ছিল। সদস্য দেশগুলোর সমর্থন আদায়ে ইনফান্তিনো বিশাল অঙ্কের আর্থিক প্রলোভনের প্রস্তাব দিয়েছিলেন। একটি ভিডিও বার্তায় তিনি দাবি করেছিলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি সদস্য দেশের অনুদান বর্তমানের ৮০ লাখ ডলার থেকে বাড়িয়ে অবিলম্বে ২ কোটি ডলারে উন্নীত করা হবে।

বিশেষ করে যেসব দেশে ফুটবল আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছে, তাদের সহযোগিতার কথা বলেই এই পরিকল্পনা সামনে এনেছিলেন তিনি। তবে ছোট দেশগুলোর জন্য সহায়তার লোভ দেখালেও শেষ পর্যন্ত এই চুক্তি ফুটবলের ভবিষ্যৎকে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ‘বন্ধক’ রাখার সমান বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। তাই প্রকল্পটি ঘোষণার পর থেকেই ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা), কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) তীব্র বিরোধিতার মুখে পড়ে।

আরও পড়ুন

ইনফান্তিনোকে সরাতে নতুন লড়াই

০৩ আগস্ট ২০২৬

বিশেষ করে আলেকসান্দ্রার সেফেরিনের নেতৃত্বাধীন উয়েফা জানিয়ে দেয়, এই পরিকল্পনা বহাল থাকলে তারা ফিফার কোনো টুর্নামেন্ট বা বিশ্বকাপে অংশ নেবে না। এমনকি দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলও এ বিষয়ে অতিরিক্ত স্পষ্টীকরণ ও ব্যাখ্যা দাবি করে। চারপাশ থেকে এমন নজিরবিহীন অনাস্থা ও বিরোধিতার মুখে পড়ে শেষ পর্যন্ত পরিকল্পনা থেকে সরে আসেন ইনফান্তিনো। এক বিবৃতিতে তিনি স্বীকার করেন যে, এই উদ্যোগ ফুটবলে অপ্রয়োজনীয় বিভাজন তৈরি করেছে, যা আর দীর্ঘায়িত করার কোনো মানে হয় না।


ফিফা সভাপতিবিশ্বকাপ বিক্রিজিয়ান্নি ইনফান্তিনো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ