Agamir Somoy E-Paper
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

৮ উইকেট নিয়েও আব্বাস বাদ, বাবরের অদ্ভুত ব্যাখ্যা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১২:১৯
শেয়ার করুন:
৮ উইকেট নিয়েও আব্বাস বাদ, বাবরের অদ্ভুত ব্যাখ্যা

ত্রিনিদাদ টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছিলেন তারকা পেসার মোহাম্মদ আব্বাস। অথচ, গতকাল থেকে পোর্ট অব স্পেনে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের একাদশে তার জায়গা হয়নি। তাকে একাদশে না নেয়ার পেছনে বেশ অদ্ভুত যুক্তি দিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

প্রথম টেস্টে ৯০ রানের বড় ব্যবধানে হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নেমেছে পাকিস্তান দল। প্রথম দিন ৭৪ ওভার ব্যাট করে ৫ উইকেটে ২৩৯ রান তুলেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ধারাবাহিকভাবে পারফর্ম করা একজন পেসারকে কেন এই ম্যাচে বাদ দেওয়া হলো- তা নিয়ে ক্রিকেট মহলে তৈরি হয় তীব্র কৌতূহল। এরপর বাবরের ব্যাখ্যা নিয়েও চলছে সমালোচনা।

আরও পড়ুন

১৭ রানে ৫ উইকেট নিলেন রশিদ খান

০৩ আগস্ট ২০২৬

টসের সময় এই সিদ্ধান্তের ব্যাখ্যায় বাবর আজম জানান, উইকেটের কন্ডিশন বা পরিস্থিতি বিবেচনা করেই দলে এই রদবদল আনা হয়েছে। তার ভাষায়, ‘কন্ডিশনের কারণেই দলে পরিবর্তন আনা হয়েছে। এখানকার কন্ডিশনের চাহিদা আলাদা, পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন, তাই আমি দলে একজন স্পিনার বাড়িয়েছি। তাছাড়া শানের পরিবর্তে দলে এসেছে আবদুল্লাহ শফিক। আমরা মোট চারটি পরিবর্তন এনেছি, যার মধ্যে দুজন নতুন খেলোয়াড় রয়েছে।’

পোর্ট অব স্পেনে পাকিস্তানের জার্সিতে টেস্ট অভিষেক হয়েছে পেসার নাসিম শাহের ছোট ভাই উবাইদ শাহ ও আওয়াইস জাফরের। দুজনের মধ্যে উবাইদ শাহ অভিষেক টেস্টের প্রথম দিনেই শিকার ধরেছেন। ম্যাচে বেশ ভালো অবস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। বাবর বলেছেন, ‘আমাদের আরও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে হবে। পরপর উইকেট হারানো চলবে না। ভালো জুটির প্রয়োজন আছে এবং বোলিংয়েও একই কথা প্রযোজ্য।’

বাবর আজমমোহাম্মদ আব্বাসপাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির