ত্রিনিদাদ টেস্টের প্রথম
ইনিংসে ৩ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছিলেন তারকা পেসার মোহাম্মদ
আব্বাস। অথচ, গতকাল থেকে পোর্ট অব স্পেনে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের একাদশে তার জায়গা
হয়নি। তাকে একাদশে না নেয়ার পেছনে বেশ অদ্ভুত যুক্তি দিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর
আজম।
প্রথম টেস্টে ৯০ রানের
বড় ব্যবধানে হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে
মাঠে নেমেছে পাকিস্তান দল। প্রথম দিন ৭৪ ওভার ব্যাট করে ৫ উইকেটে ২৩৯ রান তুলেছে স্বাগতিক
ওয়েস্ট ইন্ডিজ। ধারাব...