Agamir Somoy E-Paper
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অন্ধকারে আলোর দ্যুতি আবুল হোসেন
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

কেন ইতালির দায়িত্ব নেননি গার্দিওলা?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১০:৩৫
কেন ইতালির দায়িত্ব নেননি গার্দিওলা?

সংগৃহীত ছবি

গুঞ্জনটা তখন বেশ জোরালোই ছিল। গত মৌসুমে ম্যানচেস্টার সিটিকে বিদায় বলা পেপ গার্দিওলাই নিচ্ছেন ডুবতে থাকা ইতালির দায়িত্ব, এমনটাই ভাবা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত তা হয়নি। কিন্তু কেন ইতালির দায়িত্ব নিতে চাননি পেপ? ইতালির সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি জানালেন পেছনের সেই খবরটাই।

ইতালিয়ান সংবাদমাধ্যম ‘কোরিয়েরে দেলা সেরা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে গার্দিওলার সঙ্গে হওয়া বৈঠকের গল্পটা শুনিয়েছেন মালদিনি। স্পেনের বার্সেলোনায় উড়ে গিয়ে পেপের সঙ্গে দেখা করেছিলেন মালদিনি ও লিওনার্দো। তাদের মূল লক্ষ্য ছিল গার্দিওলাকে ইতালি জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিতে রাজি করানো।

যদিও শেষ পর্যন্ত তাদের সেই চেষ্টা সফল হয়নি। পরে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে নীতিগত দ্বিমতের কারণে পদত্যাগ করেন মালদিনি ও লিওনার্দোও।

তখন সংবাদমাধ্যমে প্রচার হয়েছিল, গার্দিওলা নাকি বার্ষিক দুই কোটি ইউরো পারিশ্রমিক দাবি করেছিলেন। এই তথ্য সরাসরি উড়িয়ে দিয়েছেন মালদিনি। মালদিনি বলছেন, গার্দিওলা নিজেই তাদের বলেছিলেন, ইতালির সর্বশেষ কোচ যা পারিশ্রমিক পেতেন, তার চেয়ে ১ ইউরো কম দিলেও তিনি কাজ করতে রাজি।

তাহলে কেন শেষ পর্যন্ত রাজি হলেন না পেপ? মালদিনি জানান, মূল কারণ ছিল মানসিক ক্লান্তি। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ১০ বছর কাজ করার পর গার্দিওলার কিছুটা বিশ্রামের প্রয়োজন ছিল। তাও তাদের আলোচনা থেমে থাকেনি।

অনূর্ধ্ব-১৭ পর্যায় থেকে শুরু করে মূল দল, সব স্তরের ফুটবল নিয়ে বিশ্লেষণ করেছিলেন তারা। গার্দিওলা নাকি কাগজের পাতায় দলের সম্ভাব্য ফরমেশন আঁকতেও শুরু করে দিয়েছিলেন! তবে চুক্তি চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত অনেক ভেবেচিন্তে ‘না’ বলে দেন এই স্প্যানিশ কোচ।

মালদিনি জানান, ইতালির ফুটবলে তারা ইয়োহান ক্রুইফের পথে হাঁটতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি।

 

    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise