Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
এক টাকায় রোগী দেখেন ডা. সুমাইয়া
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

অস্ট্রেলিয়ায় প্রথম অনুশীলন বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৩:২৪
অস্ট্রেলিয়ায় প্রথম অনুশীলন বাংলাদেশের

২৩ বছর পর, অস্ট্রেলিয়ার মাটিতে লাল বলে অনুশীলন। ২০০৩ সালের জুলাইতে কেয়ার্নসে টেস্ট খেলেছিল বাংলাদেশ, এরপর বুড়িগঙ্গা ও মারে-ডার্লিং, দুই নদীতেই অনেক জল গড়িয়েছে। কিন্তু বাংলাদেশের আর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে আসা হয়নি। অবশেষে এবার সেটা হলো, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে এসে ‘ডাউন আন্ডার’ সফরে বাংলাদেশ। ঢাকা থেকে ডারউইন, লম্বা সফর এবং বিশ্রাম শেষে সোমবার প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ টেস্ট দল।

২০০৩ সালে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি অঞ্চলের ডারউইনে প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ, যেটা ছিল ওই মাঠে হওয়া প্রথম টেস্ট। এরপর ২০০৪ সালে সেখানে শ্রীলঙ্কার সঙ্গেও একটি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া, তারপর থেকে গত ২২ বছরে সেখানে আর কোনো টেস্ট হয়নি। দুই দশকের বেশি সময় পর নর্দার্ন টেরিটরিতে ফের সাদা পোশাক আর লাল বলের ক্রিকেটের ফেরা, কারণ অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটেও প্রথম শ্রেণির ক্রিকেটে অংশ নেয় না এ অঞ্চলের প্রাদেশিক দল। বিগব্যাশ লিগেও নেই ফ্র্যাঞ্চাইজি। এ অঞ্চলে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে নর্দার্ন টেরিটরি ক্রিকেট অ্যাসোসিয়েশন অনেক দিন ধরেই উদ্যোগ নিচ্ছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজটি মাঠে গড়ানোর কথা ছিল আগামী বছরের মার্চে। কিন্তু সেই সময়ে ইতিহাসের প্রথম টেস্টের দেড়শ বছর পূর্তি উপলক্ষে ইংল্যান্ডের বিপক্ষে একটি বিশেষ টেস্ট আয়োজন করবে ক্রিকেট অস্ট্রেলিয়া, তাই বাংলাদেশের সিরিজ এগিয়ে এলো আর ২০০৪ সালের পর এবারই প্রথম শীতকালে টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্র অস্ট্রেলিয়াকে ফেলে দিয়েছে চাপের মুখে, কারণ সবচেয়ে ব্যস্ত সূচি তাদেরই, ১২ মাসে ২১টি টেস্ট ম্যাচ খেলতে হতে পারে ব্যাগি গ্রিনধারীদের, যদি তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলে। সেই পথে এখন পর্যন্ত তারাই সবচেয়ে এগিয়ে, ৮ ম্যাচ খেলে ৮৭.৫০ পার্সেন্টেজ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়াই টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এখন সবার ওপরে, বাংলাদেশ আছে চারে।

ডারউইনের মারারা ক্রিকেট মাঠ যার পোশাকি নাম ডিএক্সসি অ্যারেনা, সেখানেই অনুশীলন করেছে বাংলাদেশ দল। মঙ্গল ও বুধবার একই মাঠে চলবে অনুশীলন, বৃহস্পতিবার থেকে এই মাঠেই শুরু হবে বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ।

চোটের কারণে বাংলাদেশ দলে নেই নাহিদ রানা, তাই অস্ট্রেলিয়ার মাটিতে তার গতির ঝড় দেখার অপেক্ষা বাড়ছে। বামহাতি স্পিনার তাইজুল ইসলাম যদিও উপমহাদেশের বাইরে খুব একটা কার্যকর নন, তবে ডারউইনের কন্ডিশন নাকি অনেকটাই বাংলাদেশের মতো বলে দাবি করেছেন সেখানে খেলা সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার। অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার রোমাঞ্চ নিয়ে তাইজুল জানালেন তার প্রথম দিনের অভিজ্ঞতা, ‘যাত্রাপথটা ভালো ছিল, কারণ আমরা আসার সময় একটা ট্রানজিট পেয়েছিলাম। ট্রানজিটে পর্যাপ্ত বিশ্রামের একটা সুযোগ ছিল। তো, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমরা যে সুযোগ সুবিধাটা পাচ্ছি বা ওভারঅল সবকিছু মিলে ভালো প্রস্তুতি হচ্ছে। আলহামদুলিল্লাহ প্রথম দিনের অনুশীলন খুব ভালো হয়েছে। সুযোগ-সুবিধা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে, ফিল্ডিং প্র্যাকটিস থেকে শুরু করে, রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাকটিভিটিজ আমরা করতে পেরেছি। খুব ভালো হয়েছে।’

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    হরমুজ প্রণালি থেকে কোনো ফি আদায় করতে পারবে না ইরান

    হরমুজ প্রণালি থেকে কোনো ফি আদায় করতে পারবে না ইরান

    ০৪ আগস্ট ২০২৬, ০৪:০৬

    হোটেলে নিয়ে ধর্ষণচেষ্টার মামলার জেরে ববি শিক্ষক বরখাস্ত

    হোটেলে নিয়ে ধর্ষণচেষ্টার মামলার জেরে ববি শিক্ষক বরখাস্ত

    ০৪ আগস্ট ২০২৬, ০০:১০

    বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ২০

    বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ২০

    ০৪ আগস্ট ২০২৬, ০০:২৬

    ‘আমি আর পারছি না’ বলে ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

    ‘আমি আর পারছি না’ বলে ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

    ০৪ আগস্ট ২০২৬, ০১:১৭

    বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে সমালোচনায় তাসনিম জারা

    বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে সমালোচনায় তাসনিম জারা

    ০৪ আগস্ট ২০২৬, ০১:২৯

    প্রশাসকের ওপর হামলার কয়েক ঘণ্টার মধ্যেই সড়ক কাটল ডিএনসিসি

    প্রশাসকের ওপর হামলার কয়েক ঘণ্টার মধ্যেই সড়ক কাটল ডিএনসিসি

    ০৪ আগস্ট ২০২৬, ০২:৩৩

    মর্নিং স্টার

    মর্নিং স্টার

    ০৪ আগস্ট ২০২৬, ০২:৩৫

    দুই দিনের সফরে ঢাকায় সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী

    দুই দিনের সফরে ঢাকায় সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী

    ০৪ আগস্ট ২০২৬, ০২:৪৩

    প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, এনসিপির বহিষ্কৃত নেতার বিরুদ্ধে মামলা

    প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, এনসিপির বহিষ্কৃত নেতার বিরুদ্ধে মামলা

    ০৪ আগস্ট ২০২৬, ০২:৫৯

    জুতা ধার করে খেলা ছেলেটি...

    জুতা ধার করে খেলা ছেলেটি...

    ০৪ আগস্ট ২০২৬, ০২:৪৭

    জুনিয়রদের হারিয়ে পিটার অভিভূত!

    জুনিয়রদের হারিয়ে পিটার অভিভূত!

    ০৪ আগস্ট ২০২৬, ০২:৫০

    সেই আর্জেন্টাইন রত্ন ইংল্যান্ডে

    সেই আর্জেন্টাইন রত্ন ইংল্যান্ডে

    ০৪ আগস্ট ২০২৬, ০৩:০৪

    এক টাকায় রোগী দেখেন ডা. সুমাইয়া

    এক টাকায় রোগী দেখেন ডা. সুমাইয়া

    ০৪ আগস্ট ২০২৬, ০৩:২৭

    ছাড় দেওয়া চলবে না

    ছাড় দেওয়া চলবে না

    ০৪ আগস্ট ২০২৬, ০৪:০৪

    বাংলাদেশের বিপক্ষে সবুজ উইকেট চান না বোর্ডার

    বাংলাদেশের বিপক্ষে সবুজ উইকেট চান না বোর্ডার

    ০৪ আগস্ট ২০২৬, ০৩:০৯

    advertiseadvertise