Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘সবজি কিনতেই ৭০০ টাকা শেষ’

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৬:২৭
‘সবজি কিনতেই ৭০০ টাকা শেষ’

গ্রাফিকস: আগামীর সময়

বরিশালে সাধারণ মানুষের নাগালের বাইরে কাঁচা মরিচের দাম। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি। অতিবৃষ্টির কারণে আমদানি কম থাকায় দাম বাড়তি— এমনই বলছেন বিক্রেতারা। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেট করে বাড়ানো হচ্ছে সবজির দাম। ফলে চড়া বাজারে দিশেহারা ক্রেতা।

সরেজমিনে বরিশাল নগরীর স্থায়ী ও ভ্রাম্যমাণ বাজার ঘুরে চিত্রটা একই দেখা গেছে। নিম্ন থেকে মধ্যবিত্ত মানুষের মধ্যে অনেককেই হতাশা নিয়ে ফিরে যেতে হচ্ছে।

সিটি মার্কেটের দুলাল বাণিজ্যালয়ের মালিক আমিনুল ইসলাম শুভ বলছিলেন, ‘সপ্তাহ ব্যবধানে সবজির দাম বেড়েছে। খুচরা বাজারের ১০০ টাকা কেজির কাঁচা মরিচ এখন পাইকারিতে ৩০০ টাকা। চার সপ্তাহের মধ্যে এমন ব্যবধানে আমরাও হতবাক।

আরও পড়ুন

হামের জিনগত পরিবর্তনের প্রমাণ মেলেনি

০২ আগস্ট ২০২৬

আজ সোমবার পাইকারি বাজারে বেগুন ১৫০, লাউ পিস ৪৫, পেঁপে কেজি ৩০, গাটি কচু ৪০, মান কচু ৫০, পটোল ৫০, টমেটো ১২০, গাজর ১০০, শসা ৪০, বরবটি ৭০, চিচিঙ্গা ২০, কচুর লতি ৫০, করোলা ৮০ এবং কাঁকরোল ৮০ টাকায় বিক্রি হচ্ছে। যদিও খুচরা বাজারে এসব সবজির দাম ৫০-১০০ টাকা বেশি।

নগরীর নতুন বাজারের সবজি ব্যবসায়ী মো. সোহাগ বলছিলেন, ‘পাইকারি বাজার থেকে যে দরে আনি সেই অনুযায়ী বিক্রি করি। সামান্য ব্যবসা করে থাকি আমরা। কাঁচা মরিচ কিনতে হয়েছে ৩৮০ টাকা কেজি। এখন ৪০০ টাকায় বিক্রি না করলে সংসার কীভাবে চালাব?’

বাংলা বাজারের ব্যবসায়ী সাইদুল ইসলাম জানালেন, বরিশালের মার্কেটগুলোয় সবজিসংকট আছে। সকালে সবজি কেনার জন্য পাইকারি বাজারে খুচরা ব্যবসায়ীদের প্রতিযোগিতা চলে। অন্যদিকে সংকটের কারণে বেড়েছে সবজির দাম।

আরও পড়ুন

দুদকের মামলায় ‘ছাগলকাণ্ডে’ আলোচিত সেই মতিউরের বিচার শুরু

০৩ আগস্ট ২০২৬

জেলখানার মোড়ে রাতে সবজি বিক্রি করেন লিয়াকত আলী। তার ভাষ্য, ‘প্রতিদিনই বাবুগঞ্জ থেকে সবজি কিনে বরিশাল নগরীতে এনে বিক্রি করতাম, সাধ্যের মধ্যেই দাম ছিল। টানা বৃষ্টিপাতের কারণে অনেক ক্ষেত পানির নিচে চলে গেছে। যে কারণে সেখান থেকে সবজি আনতে পারছি না, তাই পাইকারি বাজার থেকে বেশি দামে সবজি কিনে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

নগরীর কাউনিয়ার বাসিন্দা স্কুল শিক্ষক মুরতজা রহমান মন্তব্য করেন, ‘১ হাজার টাকা নিয়ে বাজারে গিয়েছিলাম। চিন্তা ছিল মাছ ও কিছু সবজি কিনব। কিন্তু সবজি কিনতেই ৭০০ টাকা শেষ। কাঁচা মরিচ কিনেছি ১০০ গ্রাম, তাতেই পকেটে ঝাঁজ পৌঁছেছে। বেগুন কিনেছি ২ পিস, তাও ১০০ টাকা দিয়ে। বৃষ্টির কারণে যে সবজির দাম বেড়েছে এটা মানব না। সিন্ডিকেট করে আবহাওয়াকে দোষ দিয়ে বাড়ানো হচ্ছে সবজির দাম। মাছ থেকে সবজির দাম এখন অনেক বেশি।’

তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম বলছিলেন, ‘টানা বৃষ্টিপাতের কারণে হাজার হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রীষ্মকালীন শাক-সবজির মাঠ পানিতে ডুবে গেছে। এরপর উজানের পানির কারণে ক্ষতির পরিমাণ আরও বেড়েছে। এসব কারণেই বাজারে সবজি সরবরাহ কম।’

কাঁচাবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন