Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রামগঞ্জ

নবায়ন নেই কাগজপত্র, তবু চলছে ইটভাটা চালুর প্রস্তুতি

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১৫:৩৪
নবায়ন নেই কাগজপত্র, তবু চলছে ইটভাটা চালুর প্রস্তুতি

ছবি: আগামীর সময়

বছরের পর বছর কাগজপত্র নবায়ন নেই। কোথাও চিমনি ভাঙা হয়েছে, বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ-সংযোগ। এরপরও আবারও ইটভাটা চালুর প্রস্তুতি চলছে বলে অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের রামগঞ্জে। শ্রমিক নিয়োগ ও অবকাঠামোগত কাজ চলায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, প্রয়োজনীয় অনুমোদন ছাড়া এসব ইটভাটা চালুর প্রস্তুতি কীভাবে নেওয়া হচ্ছে?

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রামগঞ্জে মোট ১৯টি ইটভাটা রয়েছে। এর মধ্যে নয়টির কাগজপত্র গত ১০ থেকে ১২ বছর ধরে নবায়ন করা হয়নি। আইনগত ও পরিবেশগত শর্ত পূরণ না হওয়ায় এসব কাগজপত্র নবায়ন করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ইটভাটার মালিকদের সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠানের সঙ্গে ইটভাটার মালিকদের মতবিনিময়সভা হয়।

স্থানীয়দের অভিযোগ, সভার পর কাগজপত্র নবায়ন না হওয়া কয়েকটি ইটভাটায় চালুর প্রস্তুতি জোরদার করা হয়।

গত ১১ অক্টোবর উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের মেসার্স মদিনা ব্রিকস ম্যানুফ্যাকচারিং ইটভাটায় গিয়ে অর্ধশতাধিক শ্রমিককে বিভিন্ন কাজে ব্যস্ত দেখা যায়। কয়েকজন শ্রমিক জানান অক্টোবর মাসে ভাটাটি চালুর কথা রয়েছে।

আরও পড়ুন

পরাজিত শক্তিগুলোর কৃত্রিম আন্দোলন জনগণ গ্রহণ করবে না : আমান

১৪ অক্টোবর ২০২৬

স্থানীয় ফরহাদ ইসলাম, মাঈন উদ্দিন ও আবদুর রবসহ কয়েকজনের দাবি প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২০২৫ সালে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। তখন বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন ও চিমনি ভেঙে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়। এরপরও চালুর প্রস্তুতি চলছে বলে অভিযোগ তাদের। স্থানীয় সূত্রের দাবি নবায়ন না হওয়া বাকি আটটি ইটভাটাতেও প্রস্তুতি চলছে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান বলেন, মতবিনিময়সভায় অবৈধ ইটভাটার মালিকদের ভাটা চালু না করার পরামর্শ দেওয়া হয়েছে। তাদের নোটিশ দেওয়া হয়েছে এবং গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এরপরও কেউ প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ভাটা চালু করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাকে ম্যানেজ করে অবৈধ ইটভাটা চালুর অভিযোগও তিনি অস্বীকার করেন।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান বলেন, আইনশৃঙ্খলা সভায় অবৈধ ইটভাটার বিষয়টি আলোচনা হয়েছে। জেলা প্রশাসক পরিবেশ অধিদপ্তরকে দ্রুত অভিযান চালিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ কাজে উপজেলা প্রশাসন সহযোগিতা করবে।

রামগঞ্জইটভাটা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ