Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনও পতিত স্বৈরাচারের দোসররা ওত পেতে আছে’

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ২০:৩৭
‘প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনও পতিত স্বৈরাচারের দোসররা ওত পেতে আছে’

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম— সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ জিয়া চত্বর থেকে সোনাপুর চৌরাস্তা পর্যন্ত সড়কের নির্মাণকাজ ধীরগতিতে চলা এবং নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রশাসনের তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। একই সঙ্গে প্রশাসনের ভেতরে এখনো ‘পতিত স্বৈরাচারের দোসররা’ অবস্থান করছে বলে অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। পোস্টে তিনি লেখেন, ‘গুটিকয়েক ঠিকাদারের গাফিলতি, বারবার প্রতিশ্রুতি ভঙ্গ, পর্যাপ্ত আর্থিক সংগতি ও দক্ষতা না থাকা সত্ত্বেও একসঙ্গে একাধিক কাজ হাতে নেওয়া, আর তার সাথে কর্তৃপক্ষের চরম উদাসীনতা ও তদারকির অভাব!’

তিনি বলেন, এসবের খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে। সড়কের নির্মাণকাজের কারণে মারাত্মক বিড়ম্বনা ও তীব্র যানজটে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

শাহাদাত হোসেন সেলিম তার পোস্টে গত ৪ আগস্ট অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভার প্রসঙ্গ তুলে ধরেন। তার দাবি, পানিসম্পদ মন্ত্রীর উপস্থিতিতে ওই সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ৭ দিনের মধ্যে রামগঞ্জের জিয়া চত্বর থেকে সোনাপুর চৌরাস্তা পর্যন্ত সড়কের কাজ শেষ করার অঙ্গীকার করেছিলেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি।

এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের ভূমিকা নিয়ে কঠোর মন্তব্য করেন সংসদ সদস্য। তিনি লেখেন, ‘আসলে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনও পতিত স্বৈরাচারের দোসররা ওত পেতে বসে আছে। তারা সরকারের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে পদে পদে বাধা সৃষ্টি করছে, আমাদের সব প্রচেষ্টাকে স্থবির করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।’

আরও পড়ুন

শান্ত হোন, হুঁশে আসেন

১১ আগস্ট ২০২৬

তিনি আরও লেখেন, ‘সরকার পরিচালনায় এখন আরও কঠোর হওয়ার সময় এসেছে। পতিত স্বৈরাচারের শিকড় উপড়ে ফেলে প্রশাসনকে গতিশীল করতে হবে। সর্বত্র সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।’

এর আগে সোমবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে এই সড়কের কাজ শুরু ও দ্রুত এগিয়ে নিতে নিজের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন শাহাদাত হোসেন সেলিম।

তিনি জানান, সোনাপুর চৌরাস্তা থেকে জিয়া চত্বর পর্যন্ত সড়কের কাজের টেন্ডার হওয়ার পর ফাইলটি মন্ত্রণালয়ে আটকে ছিল। তিনি মন্ত্রণালয়ে গিয়ে এবং পরে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে ফাইলটি ছাড়ানোর উদ্যোগ নেন। তার দাবি, প্রধানমন্ত্রীর সামনে বিষয়টি উত্থাপনের পর এক দিনের মধ্যেই ফাইলটি ছাড়া হয়।

সাংসদ বললেন, অনুমোদনের পরও ঠিকাদার পাওয়া যাচ্ছিল না। পরে ঠিকাদার খুঁজে এনে কাজ শুরু করান তিনি। রামগঞ্জে আসার পর নিজে তিন থেকে চারবার কাজটি পরিদর্শন করেছেন বলেও জানান। দ্রুত কাজ শেষ করতে উপজেলা নেতাদের ও প্রশাসনের কর্মকর্তাদেরও কাজটি তদারকের জন্য পাঠিয়েছেন তিনি।

এরপরও সড়কের কাজ ধীরগতিতে চলায় ঠিকাদারের সক্ষমতা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি এবং প্রশাসনের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংসদ সদস্য।

এদিকে, সড়কটির নির্মাণকাজ ধীরগতিতে চলায় প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। গুরুত্বপূর্ণ এই সড়কে নির্মাণকাজ চলায় যান চলাচলে ধীরগতি ও যানজট সৃষ্টি হচ্ছে। দ্রুত কাজ শেষ করে জনদুর্ভোগ কমানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা


লক্ষ্মীপুররামগঞ্জশাহাদাত হোসেন সেলিম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে