Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এআই দিয়ে ভুয়া ছবি প্রচারের প্রতিবাদে রামগঞ্জে বিএনপির বিক্ষোভ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১৬:১২
এআই দিয়ে ভুয়া ছবি প্রচারের প্রতিবাদে রামগঞ্জে বিএনপির বিক্ষোভ

ছবি: আগামীর সময়

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিকৃত ও ভুয়া ছবি ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করেছে উপজেলা ও পৌর বিএনপি।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রামগঞ্জ পৌরসভা চত্বরে উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে নেতাকর্মীরা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন।

পৌর বিএনপির সভাপতি কামরুল ইসলাম শেখের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি মনোয়ার হোসেনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

আরও পড়ুন

মাতামুহুরী নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে, ৫ লাখ মানুষ পানিবন্দি

০৯ জুলাই ২০২৬

বক্তারা বললেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে এআই ব্যবহার করে ভুয়া ছবি তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এর আগে গত ৪ জুলাই আওয়ামী লীগ সংশ্লিষ্ট আরফান খান মাহিম নামে এক ব্যক্তি ছবিটি ফেসবুকে পোস্ট করে দাবি করেন এটি গোপন ক্যামেরায় ধারণ করা এমপির প্রকৃত ছবি।

ছবিতে দেখা যায়, সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম একটি খাটে বসে মোবাইলে ব্যস্ত, পাশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনসহ কয়েকজন নেতাকর্মী কথা বলছেন এবং বিছানার মাঝে বিদেশি মদের বোতল সাজানো। ছবিটি ছড়ানোর পরপরই ফেসবুকে ব্যাপক আলোচনা-সমাললোচনার সৃষ্টি হয়।

পরে ৬ জুলাই সন্ধ্যায় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এরপর বিএনপির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির প্রতিবাদ জানালে আরফান খান মাহিম ও প্রবাসী জসিম উদ্দিন পৃথক ভিডিও বার্তায় যাচাই-বাছাই ছাড়াই ছবিটি প্রকাশ করার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। তাদের দাবি, ছবিটি আসল নাকি এআই দিয়ে তৈরি তা তারা বুঝতে পারেননি।

এআইছবিরামগঞ্জবিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, সড়কে এলাকাবাসীর বিক্ষোভ

    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, সড়কে এলাকাবাসীর বিক্ষোভ

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    এক বার্তায় নিঃস্ব খামারি

    এক বার্তায় নিঃস্ব খামারি

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    শরীরে ডায়াবেটিসের প্রভাব

    শরীরে ডায়াবেটিসের প্রভাব