আপনি একটি স্ক্রিনশট নিয়ে ফেসবুক মেসেঞ্জারে ঢুকলেন। কাউকে মেসেজ করতে গেলে সেখানে স্ক্রিনশট ছবিটি পপ-আপে চলে এলো সাজেশন হিসেবে। কিংবা একটি ছবি তুললেন, সেটিও কাউকে পাঠাবেন কি না, জানতে চাইলো ফেসবুক। অর্থাৎ আপনি ফোনে কোনো ছবি তুললে সঙ্গে সঙ্গে সেটি জেনে যাচ্ছে মেটা। আপনার অজান্তেই সেটি চলে যাচ্ছে মেটার সার্ভারে, ছবিটি বিশ্লেষণ করছে তাদের এআই।চলতি বছরের এপ্রিলে ‘ক্যামেরা রোল সাজেশন’ নামে একটি অপশন চালু করে মেটা। এই টুলটি আপনার ফোনের ছবি ও ভিডিও খুঁজে বের করে এবং এডিট করা বা কোলাজ করার পরামর্শ দেয়। ম...