বিশ্বকাপের ছবি ও শিল্পকর্ম
- ফুটবল শুধু খেলাই নয়, কখনো সেটা শিল্প। আর খেলোয়াড়রা হয়ে ওঠেন শিল্পী। বিস্ময়করভাবে এবারের বিশ্বকাপের কয়েকটি মুহূর্ত ‘বিবিসি’ মিলিয়েছে বিখ্যাত কিছু শিল্পকর্মের সঙ্গে। দেখে নেওয়া যাক এর ৩টি
ক্রীড়া ডেস্ক

মিসরকে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়রা আকাশে ছুড়ে মারছিলেন লিওনেল মেসিকে। মেসির শরীর ভেসে ওঠার যে সাবলীল সৌন্দর্য, তা যেন ১৭৪৫-৫০ খ্রিস্টাব্দের দিকে আঁকা টিয়েপোলোর ‘অ্যাসেনশন অব ক্রাইস্ট’ (যিশুখ্রিস্টের স্বর্গারোহণ) চিত্রকর্মের কথা মনে করিয়ে দেয়






