ইতালির সিসিলির মেসিনা শহরের একটি জাদুঘর থেকে চুরি হয়েছে রেনেসাঁ যুগের ৪টি মূল্যবান শিল্পকর্ম। ধারণা করা হচ্ছে, বিখ্যাত ইতালীয় শিল্পী আন্তোনেল্লো দা মেসিনার এসব শিল্পকর্মের মূল্য প্রায় ৮ কোটি ইউরো।গতকাল রবিবার সাংস্কৃতিক কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো।প্রকাশিত খবরে বলা হয়েছে, শনিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে মেসিনা মুমের আঞ্চলিক জাদুঘরে ঘটে এই চুরির ঘটনা। ওই সময় সিসিলিতে চলছিল ঐতিহ্যবাহী ফেরাগোস্তো উৎসব।ইতালীয় সংবাদমাধ্যম ইল জার্নালে দেল্লআর্তে জানিয়েছে, শহরের ঐ...