Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ফ্রান্সে জাদুঘর থেকে ১২৮ কোটি টাকা মূল্যের শিল্পকর্ম চুরি

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৬
শেয়ার করুন:
ফ্রান্সে জাদুঘর থেকে ১২৮ কোটি টাকা মূল্যের শিল্পকর্ম চুরি

ছবি: রয়টার্স

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ফরাসি ইমপ্রেশনিস্ট চিত্রশিল্পী পিয়ের-অগুস্ত রেনোয়ার নামে প্রতিষ্ঠিত একটি জাদুঘরে মঙ্গলবার ঢুকে চারটি শিল্পকর্ম চুরি করেছে দুই চোর। পালানোর সময় তাদের একজন চুরি করা একটি শিল্পকর্ম ফেলে যায় বলে জানিয়েছেন স্থানীয় মেয়র।

দক্ষিণ ফ্রান্সের কাগন-সুর-মের শহরের কট্টর ডানপন্থী মেয়র ব্রায়ান ম্যাসোঁ বললেন, ‘আজ সকালে দুই ব্যক্তি রেনোয়া জাদুঘরে ঢুকে চারটি শিল্পকর্ম চুরি করেছে।’

তার ভাষ্য, ‘শহরের ভিডিও নজরদারি ক্যামেরার মাধ্যমে তাদের শনাক্ত করা হয়। পালানোর সময় তারা চুরি করা একটি চিত্রকর্ম ফেলে যায়।’ তার কার্যালয়ের হিসাব অনুযায়ী, চুরি হওয়া শিল্পকর্মগুলোর মূল্য ৯০ লাখ ইউরো (প্রায় ১২৮ কোটি ৫৩ লাখ ৮০ হাজার টাকা)।

রেনোয়া ১৯১৯ সালে মারা যাওয়ার আগে জীবনের শেষ যে বাড়িতে ছিলেন, সেখানেই ১৯৬০ সালে রেনোয়া জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়।

আরও পড়ুন

ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

১৭ আগস্ট ২০২৬


জাদুঘরটির সংগ্রহে রেনোয়ার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ও আসবাব রয়েছে। এর মধ্যে তার ইজেল ও হুইলচেয়ারও আছে। এ ছাড়া শিল্পীর আঁকা প্রতিকৃতি, প্রাকৃতিক দৃশ্য এবং নগ্ন মানবদেহের চিত্রও রয়েছে।



মেয়র জানান, ঘটনার মাত্র পাঁচ মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়।



তিনি বললেন, ‘ভোর ৫টা ৪৮ মিনিটে জাদুঘরের অ্যালার্ম বেজে ওঠে। ৫টা ৫৩ মিনিটে, অর্থাৎ মাত্র পাঁচ মিনিট পরই, আমাদের পৌর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়।’



প্যারিসের লুভর জাদুঘরে দিনের বেলায় ডাকাতি করে প্রায় ১০ কোটি ডলার মূল্যের আটটি সামগ্রী চুরি হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে রেনোয়া জাদুঘরে এই চুরির ঘটনা ঘটল।



লুভরের চুরির ঘটনায় সন্দেহভাজন চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ফরাসি তদন্তকারীরা প্যারিস অঞ্চল জুড়ে ব্যাপক তল্লাশি চালানোর পাশাপাশি বেলজিয়াম, ইতালি ও অন্যান্য দেশের পুলিশের সঙ্গে যোগাযোগ করেও চুরি যাওয়া সামগ্রীগুলোর সন্ধান এখনো পাননি।


সূত্র : এএফপি

রেনোয়া জাদুঘরফ্রান্সশিল্পকর্মচুরি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ