Agamir Somoy E-Paper
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভেড়ার চামড়ায় শিল্পকর্ম

বদরুল আলম, হবিগঞ্জ
agamir somoy
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১৯:৫৯
শেয়ার করুন:
ভেড়ার চামড়ায় শিল্পকর্ম

ছবির সঙ্গে হবিগঞ্জের জি কে মোশাহিদ

ভেড়ার চামড়ার ওপর আঁকা হয়েছে বিভিন্ন দেশের পতাকা, প্রকৃতি ও বিষয়ভিত্তিক চিত্রকর্ম। লেজবিশিষ্ট ভেড়ার চামড়াকে ক্যানভাস হিসেবে ব্যবহার করে এসব ছবি এঁকেছেন হবিগঞ্জের জি কে মোশাহিদ।

তার দাবি, এ পদ্ধতিতে চামড়ার ওপর শিল্পকর্ম উদ্ভাবন বিশ্বে প্রথম। পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি তার ৫৫টি চিত্রকর্ম স্থান পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের ‘ওয়ার্ল্ড আর্ট দুবাই’ প্রদর্শনীতে।

আগামী ১৯ থেকে ২২ নভেম্বর দুবাইয়ের জায়েদেল হলে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে ৬৫টি দেশের ৩০০ জনের বেশি শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। প্রদর্শনীর ৫ নম্বর প্যাভিলিয়নে মোশাহিদের ৫৫টি চিত্রকর্ম রাখা হবে। আয়োজকদের নির্ধারণ করা এসব শিল্পকর্মের মূল্য ৬৬ লাখ দিরহাম, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ কোটি টাকা।

হবিগঞ্জ শহরের উমেদনগরের মরহুম মো. মকসুদ আলীর ছেলে জি কে মোশাহিদ। লেখাপড়া শেষ করে তিনি উদ্ভাবনী কাজে মনোযোগ দেন। তার এ বিশেষ পদ্ধতিতে শিল্পকর্ম তৈরির আগ্রহের শুরু প্রায় আট বছর আগে। কাপড়ে আঁকা লিওনার্দো দা ভিঞ্চির একটি ঐতিহাসিক ছবি নষ্ট হয়ে যাওয়ার খবর পড়ে তিনি ভাবতে শুরু করেন, এমন কোনো মাধ্যমে ছবি আঁকা যায় কি না, যা হাজার বছর ধরে টিকে থাকবে। সেই ভাবনা থেকেই শুরু হয় গবেষণা। প্রায় ছয় বছরের গবেষণার পর ‘কেরাটিন কোলাজেন লক টেকনোলজি’ ব্যবহার করে ভেড়ার চামড়ায় ছবি আঁকার পদ্ধতি উদ্ভাবন করেন তিনি। এ পদ্ধতিতে এরই মধ্যে কয়েকশ শিল্পকর্ম তৈরি করেছেন। এর মধ্যে ১২০টি বিশ্ব মেধাস্বত্ব তালিকায় নিবন্ধিত হয়েছে বলে জানিয়েছেন মোশাহিদ।

দুবাই ট্রেড সেন্টারের জুরি বোর্ড তার তৈরি কয়েকশ শিল্পকর্মের মধ্য থেকে ৫৫টি নির্বাচন করেছে। মোশাহিদের ভাষ্য, পরিবেশবান্ধব শিল্পকর্ম, প্রথম উদ্ভাবন, ছবির সংখ্যাসহ অন্তত পাঁচটি বিভাগে তিনি পুরস্কার পাওয়ার প্রত্যাশা করছেন। প্রদর্শনী শুরুর দুদিন আগে তার দুবাই যাওয়ার কথা রয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করবেন সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সদস্য শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

আরও পড়ুন

তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

০১ নভেম্বর ২০২৬

আয়োজকদের তথ্য অনুযায়ী, এতে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ধনাঢ্য অতিথিরা উপস্থিত থাকবেন। শুধু নতুন মাধ্যমে ছবি আঁকাই নয়, শিল্পকর্মের মধ্য দিয়ে পরিবেশ ও মানবিক সংকটের বিষয়ও তুলে ধরছেন মোশাহিদ। কয়েক বছর আগে নেদারল্যান্ডসে আন্তর্জাতিক আদালতে পরিবেশের ক্ষতির অভিযোগে ১০টি দেশের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছেন তিনি।

মোশাহিদের ভাষ্য, পৃথিবী কোনো একক রাষ্ট্র বা শক্তির সম্পত্তি নয়; এটি সব জীবের অভিন্ন আবাসস্থল। তাই কোনো রাষ্ট্র বা সামরিক শক্তির পৃথিবী ধ্বংস করার অধিকার নেই। তার আঁকা দুটি চিত্রকর্মে ক্ষেপণাস্ত্রের আঘাতে আকাশ ও পরিবেশের ক্ষতি এবং যুদ্ধের কারণে নিরীহ মানুষ ও প্রকৃতির দুর্ভোগ তুলে ধরা হয়েছে।

মোশাহিদের উদ্ভাবনের কথা শুনেছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সফিউর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিকভাবে তার (মোশাহিদ এ উদ্ভাবন পুরস্কৃত হলে তা দেশের জন্য গৌরবের বিষয় হবে।'

তবে উদ্ভাবনটির পরিবেশবান্ধব বৈশিষ্ট্য বৈজ্ঞানিকভাবে যাচাইয়ের ওপর গুরুত্ব দেন তিনি। সফিউর রহমানের ভাষায়, প্রকৃতিতে অসংখ্য রাসায়নিক উপাদান রয়েছে। মোশাহিদ যদি শতভাগ পরিবেশবান্ধব পদ্ধতিতে শিল্পকর্ম তৈরি করে থাকেন, তবে কমিশনের পরীক্ষাগারে তা পরীক্ষা করে দেখা যেতে পারে। তিনি সহযোগিতা চাইলে দাপ্তরিকভাবে সেই উদ্যোগ নেওয়া হবে।

শিল্পকর্মচামড়াভেড়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই বোর্ডে শীর্ষে রাজশাহী জেলা

    পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই বোর্ডে শীর্ষে রাজশাহী জেলা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’