Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান সবার জন্য উন্মুক্তের দাবি

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৪:০৯
শেয়ার করুন:
দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান সবার জন্য উন্মুক্তের দাবি

ঢাকাস্থ দিনাজপুর জেলা সমিতির মানববন্ধন। ছবি : আগামীর সময়

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দান সর্বসাধারণের জন্য উন্মুক্ত ও সংরক্ষণের দাবি জানিয়েছে ঢাকাস্থ দিনাজপুর জেলা সমিতি। এই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শনিবার মানববন্ধন কর্মসূচি করেছে সংগঠনটি।

কর্মসূচিতে ঢাকায় অবস্থানরত দিনাজপুরের ১৩ উপজেলার বিশিষ্ট ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উত্তরাঞ্চলের প্রাচীন ও ঐতিহ্যবাহী জনপদ দিনাজপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত গোর-এ-শহীদ ময়দান স্থানীয়ভাবে ‘বড়মাঠ’ নামে পরিচিত। এটি দিনাজপুরবাসীর আবেগ, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।

তাদের ভাষ্য, দিনাজপুরবাসীর জন্য এ মাঠ অক্সিজেনের মতো। প্রজন্মের পর প্রজন্ম ধরে এ মাঠের সঙ্গে জড়িয়ে আছে এ অঞ্চলের মানুষের শৈশব, কৈশোর ও তারুণ্যের অসংখ্য স্মৃতি।

দীর্ঘদিন ধরে মাঠটি খেলাধুলা, শরীরচর্চা, ঈদের জামাত এবং ধর্মীয় ও জাতীয় অনুষ্ঠান আয়োজনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এখানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং মেলারও আয়োজন করা হয়।

এশিয়ার অন্যতম বৃহৎ ঈদগাহ ময়দান হিসেবে পরিচিত এ মাঠে প্রতি বছর বিপুলসংখ্যক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।

বক্তারা উল্লেখ করেন, এই বড়মাঠ থেকেই ক্রিকেট, ফুটবল ও হকিসহ বিভিন্ন খেলায় জাতীয় পর্যায়ের খেলোয়াড় গড়ে উঠেছেন। এখানে বৈশাখী মেলা, বাণিজ্য মেলা ও বিজয় দিবসের কুচকাওয়াজসহ বড় বড় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে।

তাদের মতে, মাঠটির স্বাভাবিক ব্যবহার নিশ্চিত করা, সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা এবং ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সংরক্ষণ করা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

তবে সেনাবাহিনী কর্তৃক মাঠটির ব্যবহার সীমিত হয়ে পড়ায় সাধারণ মানুষের অবাধ প্রবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। খেলাধুলা, শরীরচর্চা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডও বাধাগ্রস্ত হচ্ছে বলে তারা উল্লেখ করেন।

বক্তাদের ভাষ্য, বিষয়টি শুধু একটি মাঠের ব্যবহারসংক্রান্ত দাবি নয়। এর সঙ্গে দিনাজপুরের ঐতিহাসিক ঐতিহ্য, নাগরিক অধিকার, জনস্বার্থ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্মুক্ত জনপরিসর সংরক্ষণের বিষয়টিও জড়িত।

মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বাবার বাড়ি দিনাজপুরে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নানার বাড়িও সেখানে। এ কারণে বিষয়টি প্রধানমন্ত্রীর আবেগের সঙ্গেও জড়িত বলে তারা মন্তব্য করেন।

সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। দিনাজপুরের জনগণের স্বার্থে দেশপ্রেমিক সেনাবাহিনীকেও বিষয়টি বিবেচনার আহ্বান জানানো হয়।

প্রশাসনকে বারবার অবহিত করার পরও মাঠটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে। কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৩ নভেম্বর দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়েছে।

দিনাজপুরসারাদেশগোর-এ-শহীদমানববন্ধন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার