Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ঈদে নেতাকর্মীদের একগুচ্ছ নির্দেশনা তারেক রহমানের

রাজকুমার নন্দী
রাজকুমার নন্দী
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৯:৫৪
ঈদে নেতাকর্মীদের একগুচ্ছ নির্দেশনা তারেক রহমানের

কোরবানির ঈদ সামনে রেখে দলের তৃণমূল নেতাকর্মীদের একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার' নির্দেশনার মধ্যে রয়েছে— ঈদে সাধারণ মানুষের পাশে থাকা, সামাজিক নানা আয়োজনের মধ্য দিয়ে জনসম্পৃক্ততা বাড়ানো এবং বিএনপি তথা সরকারকে ঘিরে নানামুখী অপপ্রচারের জবাবে দলীয় অবস্থান তুলে ধরা। সাংগঠনিক দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে তিনি এ নির্দেশনা দিয়েছেন বলে বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আগামীর সময়কে বলেছেন, ‘প্রধানমন্ত্রী সাংগঠনিক কার্যক্রম এবং জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘মানুষ পছন্দ করে না— এমন কোনো কাজ করা যাবে না।’ তিনি আরও বলেছেন, ‘নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জনকল্যাণে সরকার এরই মধ্যে যেসব কার্যক্রম শুরু করেছে, তা তৃণমূলে পৌঁছে দিতে হবে।’

‘বিএনপি ও সরকারের বিরুদ্ধে যেসব অপপ্রচার চলছে, সে ব্যাপারে জনগণকে সচেতন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী’— যোগ করেন প্রিন্স। ঈদ সামনে রেখে তারেক রহমানের এসব নির্দেশনা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানালেন এই নেতা।

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসে বিএনপি। এবার প্রথমবারের মতো ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। দলটির তৃণমূলে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদে জনসম্পৃক্ততা বাড়াতে প্রতিটি জেলা-উপজেলায় সুধী সমাবেশ, ঈদ পুনর্মিলনীর মতো অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিরোধী দলের অপপ্রচারের জবাবে এরই মধ্যে সাংগঠনিক জেলাগুলোয় পাঠানো প্রায় ৩৫ লাখ লিফলেট, বিতরণ করা শুরু হয়েছে। ঈদে এই প্রচার বাড়ানো হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগামীর সময়কে এ বিষয়ে বলেছেন, ‘বিএনপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে পরিকল্পিতভাবে নানা অপপ্রচার চালাচ্ছে জামায়াত জোট। তৃণমূলসহ বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা এই অপপ্রচারের বিরুদ্ধে জনগণকে সচেতন করবে, গণসংযোগমূলক কার্যক্রম চালাবে।’

জানা গেছে, ঈদ ঘিরে রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি সাধ্যমতো গরিব-অসহায় মানুষের পাশে থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপি নেতাদের।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করবেন।

তৃণমূলনেতাকর্মীনির্দেশনাতারেক রহমানজনসম্পৃক্ততাসারাদেশপ্রধানমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের