দেশের প্রত্যন্ত পাড়া-মহল্লা, ইউনিয়নের অলিগলি, পরিবারের ভেতরে কিংবা গ্রামের এমন সব স্থানে, যেখানে সাধারণ পুলিশের নিয়মিত উপস্থিতি সম্ভব হয় না। এই বাস্তবতায় দফাদার ও মহল্লাদারদের পদবি পরিবর্তন করে ‘গ্রাম পুলিশ’ করা এবং তাদের দায়িত্ব ও সক্ষমতা বাড়ানোর উদ্যোগটি সময়োপযোগী।
আগামীর সময়-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাল্যবিয়ে, মাদক সেবন ও কারবার এবং অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়েছে। এসব প্রতিরোধে গ্রাম আদালতকে শক্তিশালী করার পাশাপাশি গ্রাম পুলিশকে আরও কার্যকর...