Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টালিউড

বিদ্রোহী শিবিরে কি সায়নীও? দিল্লির রাজনৈতিক মহলে জোর চর্চা

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৪:৫৬
বিদ্রোহী শিবিরে কি সায়নীও? দিল্লির রাজনৈতিক মহলে জোর চর্চা

সায়নী ঘোষ

লোকসভায় তৃণমূল কংগ্রেসের একাংশের অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে যখন তুমুল আলোচনা চলছে, তখন নতুন করে জল্পনার কেন্দ্রে উঠে এলেন যাদবপুরের তৃণমূলের সাংসদ তথা অভিনেত্রী সায়নী ঘোষ। দলের একাধিক সাংসদের বিদ্রোহী শিবিরে যোগদানের খবর সামনে আসার পর এবার সায়নীর রাজনৈতিক অবস্থান নিয়েও নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক সূত্রে দাবি, সম্প্রতি দিল্লিতে তৃণমূলের একদল বিক্ষুব্ধ সাংসদের একাধিক বৈঠকের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। ওই সাংসদদের একটি অংশ নাকি লোকসভার স্পিকারের কাছেও নিজেদের অবস্থান জানিয়ে চিঠি জমা দিয়েছেন। এরপর থেকেই তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

এই আবহে সায়নী ঘোষের নাম সামনে আসায় জল্পনা আরও বেড়েছে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কট্টর সমালোচক হিসেবে পরিচিত হলেও পরে তৃণমূলে যোগ দিয়ে দ্রুত দলের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন তিনি। যুব সংগঠনের দায়িত্ব সামলানো থেকে শুরু করে যাদবপুর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হওয়া- অল্প সময়েই দলের শীর্ষ নেতৃত্বের আস্থা অর্জন করেছিলেন সায়নী।

আরও পড়ুন

লোক দেখানো ভণ্ডামির চেয়ে ডিভোর্স অনেক ভালো

০৯ জুন ২০২৬

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূলের বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিতে পারে। তাদের বক্তব্য, দলের মধ্যে মতপার্থক্য দীর্ঘদিন ধরেই ছিল, তবে তা প্রকাশ্যে চলে আসায় জল্পনা আরও বাড়ছে। যদিও সায়নী ঘোষ বা তার ঘনিষ্ঠ মহলের তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি। বিদ্রোহী তৃণমূল শিবিরের দাবি, লোকসভায় তৃণমূলের মোট ২৮ জন সাংসদের মধ্যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আর মাত্র ৪ জন পড়ে থাকতে চলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদ ছাড়া বাকিদের কাউকেই পাশে পাবে না মমতা। তাদের আশা, বাকি ২৪ জন সাংসদই ধাপে ধাপে এই নতুন ব্লকে সই করবেন।

অন্যদিকে দিল্লিতে বিদ্রোহী সাংসদদের বৈঠক নিয়েও আলোচনা থামছে না। বিরোধীরা দাবি করছে, এর ফলে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। সব মিলিয়ে তৃণমূলের অন্দরের পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। বিশেষ করে সায়নী ঘোষের ভবিষ্যৎ অবস্থান নিয়ে জল্পনা আগামী দিনে আরও বাড়তে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ভট্টাচার্য বলেছেন, “সায়নী ঘোষের নাম ঘিরে যে জল্পনা তৈরি হয়েছে, তা তৃণমূলের অভ্যন্তরীণ অস্থিরতারই প্রতিফলন।”

সায়নী ঘোষঅভিনেত্রীতৃণমূল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির