Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

জয়ের আগেই জয়োল্লাস বিজেপির

গোপাল বণিক, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৯:০৩
জয়ের আগেই জয়োল্লাস বিজেপির

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গ নির্বাচনের খবরাখবর যারা রেখেছেন, তারা নিশ্চয়ই পরিচিত বাঙালি অস্মিতা শব্দের সঙ্গে। কেননা, বরাবরের মতো এবারও ভারতের এই রাজ্যটির নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাঙালি অস্মিতার।

যারা জানেন না, তাদের বলছি— বাঙালি অস্মিতা বলতে বাঙালি জাতির নিজস্ব ভাষা, সংস্কৃতি, ইতিহাস এবং ভৌগোলিক পরিচিতির প্রতি গর্ববোধ ও আত্মসচেতনতাকে বোঝায়। এটি মূলত ভাষা, সাহিত্য, সংগীত, ঐতিহ্য এবং অসাম্প্রদায়িক চেতনার সংমিশ্রণ, যা রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গের মতো অঞ্চলে বিশেষ তাৎপর্য বহন করে। একে দেখা হয় নিজস্ব সংস্কৃতি রক্ষার লড়াই হিসেবেও।

বলা হয়ে থাকে, এই বাঙালি অস্মিতাকে পুঁজি করেই ১৫ বছর পশ্চিমবঙ্গে বিজেপিকে কোণঠাসা করে রেখেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার শুরু থেকেই বাঙালি ভোটারদের মন জয় করার চেষ্টা ছিল বিজেপি নেতাদের মধ্যে। তাই সোমবার (৪ মে) জয়ের পূর্বাভাস পেতেই মাছ-ভাত খেয়ে অগ্রিম আনন্দে ভাসলেন বিজেপির কর্মী-সমর্থকরা। এ যেন জয়ের আগেই জয়োল্লাস।

অবশ্য বিজেপির দপ্তরে সবসময়ই আমিষ-নিরামিষ দুই ধরনের খাবারের ব্যবস্থাই থাকে। বাঙালি নেতারা মাছ খেলেও উত্তর ভারত থেকে বাংলায় আসা সিংহভাগ নেতাই খান নিরামিষ। বিষয়টি নিয়ে বাংলার বিজেপিকে প্রায়ই কটাক্ষের মধ্যেও পড়তে হয়। কিন্তু আজকের দৃশ্য ভিন্ন।

বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করলেন বিজেপির নেতাকর্মীরা। কারণ বিজেপির কাছে তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের স্থপতি। সেইসঙ্গে সল্টলেকে বিজেপির সদর দপ্তরে বাজি-পটকা ফাটিয়ে গেরুয়া আবির খেলে অকাল হোলিতেও মাতলেন বিজেপি কর্মীরা।

কলকাতা থেকে শিলিগুড়ি— বাংলার সব জায়গায়ই গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে। বিকালের পর সব জায়গায়ই গেরুয়া আবির খেলে জয়ের আনন্দ ভাগ করে নিচ্ছেন বিজেপির নেতাকর্মীরা। এমনকি মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নের সামনে গেরুয়া পতাকা নিয়েও পৌঁছে যান বিজেপি কর্মীরা। সেখানেও গেরুয়া আবির খেলেন তারা।

তবে, বিজেপির জয়ের খবর আসতেই বিক্ষিপ্তভাবে কয়েকটি স্থান থেকে সংঘর্ষেরও খবর পাওয়া গেছে। পানিহাটি, সল্টলেকে বিক্ষিপ্তভাবে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি ও তৃণমূলের সমর্থকরা। যদিও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় খুব বেশি দূর গড়ায়নি সংঘর্ষ।

কর্মীদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বললেন, ‘বিজয় মিছিলের নাম করে কোথাও রাজনৈতিক প্রতিহিংসা করা যাবে না। তৃণমূলের সমর্থকরা অশান্তি পাকালে পুলিশের কাছে নালিশ করুন।’

বিজেপির সংস্কৃতিতে রাজনৈতিক প্রতিহিংসা বলে কিছু নেই— জানিয়েছেন কেন্দ্রীয় নেতা বিপ্লব দেব। তাই সবাইকে শান্ত থাকতে পরামর্শ দিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গনির্বাচনবিজেপিতৃণমূল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির