যে খাবারটা এতদিন ছিল পশ্চিমবঙ্গের বহু মুসলিম পরিবারের অতি পরিচিত খাদ্যতালিকার অংশ, সেই গরুর মাংস এখন যেন ক্রমেই নাগালের বাইরে। কোথাও বাজারে মাংস মিলছে না, কোথাও মিললেও চড়া দাম। কসাইখানার দরজা বন্ধ, ব্যবসায়ীদের অনুমতিপত্র নবীকরণ নিয়ে অনিশ্চয়তা, সরবরাহ ব্যবস্থায় টান। সব মিলিয়ে গত কয়েক মাসে বদলে গেছে পরিস্থিতি। তার প্রভাব পড়ছে শুধু গরুর মাংসের ব্যবসায় নয়; বহু পরিবারের রান্নাঘরেও। আগে যে পরিবারে সপ্তাহে পাঁচ-ছয় দিন গরুর মাংস রান্না হতো, সেখানে এখন সপ্তাহে এক দিনও জোটানো কঠিন হয়ে পড়ছে। কেউ সস্তার...