Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

দিল্লির ভোটার তালিকায় বড়সড় যাচাই

কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩
দিল্লির ভোটার তালিকায় বড়সড় যাচাই

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গের মতো এবার দিল্লির ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পর্যালোচনা বা এসআইআর ঘিরেও নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, প্রায় ৩৩ লাখ ভোটারকে নোটিশ পাঠানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তার পরিবারের সদস্য- সহ একাধিক পরিচিত রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা। তবে কমিশন স্পষ্ট করেছে, নোটিশ পাওয়া মানেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নয়। নথি যাচাইয়ের সুযোগ রয়েছে।

৩১ আগস্ট দিল্লির খসড়া ভোটার তালিকা প্রকাশের পর শুরু হয় এই যাচাই। কমিশনের হিসাবে, ৩৩ লাখের বেশি ভোটারের ক্ষেত্রে দু'ধরনের অসংগতি ধরা পড়েছে। প্রায় ১৩ লাখ ৭৯ হাজার ৭৮৫ জনের আগের তালিকার সঙ্গে প্রয়োজনীয় সংযোগ বা ম্যাপিং পাওয়া যায়নি। আরও ১৯ লাখ ৩৩ হাজার ১৩৪ জনের ক্ষেত্রে নাম, বয়স এবং পারিবারিক তথ্যের মধ্যে যুক্তিগত অসংগতি চিহ্নিত হয়েছে।

অরবিন্দ কেজরিওয়াল, তার স্ত্রী সুনীতা, ছেলে পুলকিত এবং বাবা- মা গোবিন্দ রাম ও গীতা দেবীর নামও নোটিশ প্রাপকদের তালিকায় রয়েছে। নির্বাচন কর্তৃপক্ষের ব্যাখ্যা, কেজরিওয়াল পরিবারের জমা দেওয়া তথ্য আগের ভোটার তালিকার সঙ্গে সম্পূর্ণভাবে মেলানো যায়নি। এই কারণেই তাদের
নথি যাচাইয়ের জন্য ডাকা হয়েছে।

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর ক্ষেত্রেও বয়স- সংক্রান্ত অসংগতি ধরা পড়েছিল। তবে পরে আধিকারিকেরা তার নথি যাচাই করে তথ্য সঠিক বলে নিশ্চিত করেছেন। নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে যে , চূড়ান্ত তালিকায় তার নাম থাকবে।

শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নন, সাবেক উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, তার স্ত্রী সুদেশ ধনখড়, সাবেক বিচারপতি মদন লোকুর, রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল, তার স্ত্রী প্রমীলা সিব্বল, বিজেপির সাবেক নেতা সুব্রহ্মণ্যম স্বামী এবং সাবেক দিল্লি বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবের নামও যাচাইয়ের তালিকায় এসেছে। এছাড়াও আরও কয়েকজন শীর্ষ আমলা ও সাংবিধানিক পদে থাকা ব্যক্তির নাম নিয়েও অসংগতি খতিয়ে দেখা হচ্ছে।

নির্বাচন কমিশনের বক্তব্য, এই প্রক্রিয়ার উদ্দেশ্য ভোটার তালিকার তথ্য যাচাই করা। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, নোটিশপ্রাপ্ত ভোটারদের প্রয়োজনীয় নথি ও ব্যাখ্যা দেওয়ার সুযোগ রয়েছে। রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে আধিকারিকেরা প্রয়োজনে তাদের বাড়িতে গিয়ে নথি যাচাই করতে পারেন। দাবি ও আপত্তি জানানোর শেষ সময় ৩০ সেপ্টেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা আগামী ৪ নভেম্বর।

এদিকে এই প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বিরোধীরা। আম আদমি পার্টি কেজরিওয়াল পরিবারের নাম নিয়ে কমিশনের পদক্ষেপের সমালোচনা করেছে। আবার কপিল সিব্বলও এসআইআর নিয়ে কড়া আপত্তি জানিয়েছেন। অন্যদিকে, এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে একটি মামলা ২২ সেপ্টেম্বর শুনবে সুপ্রিমকোর্ট। প্রায় ৩৩ লাখ ভোটারকে কেন নোটিশ দেওয়া হয়েছে এবং যুক্তিগত অসংগতি বলতে ঠিক কী বোঝানো হচ্ছে। সেটাও স্পষ্ট করার দাবি উঠেছে মামলায়। দিল্লির খসড়া তালিকায় মোট ভোটারের সংখ্যা আগের তালিকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে নোটিস পাওয়া ভোটারদের নথি যাচাইয়ের পর চূড়ান্ত তালিকায় কত নাম থাকে এখন সেদিকেই নজর দিল্লিবাসীর।

পশ্চিমবঙ্গনির্বাচন কমিশনভোটার তালিকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস