Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

খাবারেও হিন্দু-মুসলিম বিভাজন, পুজোর মুখে পোস্টার ঘিরে বিতর্ক

  • বিরিয়ানি ও মাংস কেনার ক্ষেত্রেও ধর্মীয় পরিচয়ের প্রচার
  • শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ভূমিকা নিয়ে প্রশ্ন
কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ২১:৫৬
খাবারেও হিন্দু-মুসলিম বিভাজন, পুজোর মুখে পোস্টার ঘিরে বিতর্ক

পশ্চিমবঙ্গে উৎসবের মরসুমে খাবারের পছন্দকে ধর্মীয় পরিচয়ের মাপকাঠিতে ভাগ করার প্রবণতা নতুন করে বিতর্কের জন্ম দিল। শিলিগুড়িতে দুর্গাপুজোর আগে শহরের বিভিন্ন এলাকায় হিন্দু জাগরণ মঞ্চের লাগানো পোস্টারে বিরিয়ানি খাওয়া এবং মাংস কেনার ক্ষেত্রে হিন্দুদের দোকান বেছে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই প্রচার ঘিরে প্রশ্ন উঠেছে, খাবারকেও কি এবার ধর্মীয় মেরুকরণের হাতিয়ার করা হচ্ছে?

রবিবার শিলিগুড়ির ভারতনগর এলাকায় স্থানীয় বাসিন্দাদের নজরে আসে পোস্টারগুলি। পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের বাড়ির সামনেও সেগুলি দেখা যায়। তার পাড়ার তরুণতীর্থ ক্লাবের পুজোর মাঠেও পোস্টার লাগানো হয়েছে। কোথাও বিরিয়ানি কেনার ক্ষেত্রে হিন্দু পরিচালিত দোকান বেছে নেওয়ার পরামর্শ, কোথাও আবার হিন্দুদের দোকান থেকে মাংস কেনার আবেদন জানানো হয়েছে। পোস্টারের নীচে রয়েছে হিন্দু জাগরণ মঞ্চের নাম।

বাংলার সামাজিক জীবনে ধর্ম নির্বিশেষে একে অন্যের দোকান থেকে খাবার কেনা-বেচা দীর্ঘদিনের পরিচিত ছবি। মুসলিম ব্যবসায়ীর দোকানে হিন্দু ক্রেতা কিংবা হিন্দু পরিচালিত হোটেলে মুসলিমের খেতে যাওয়া —এই পারস্পরিক নির্ভরতাই স্থানীয় অর্থনীতি ও সামাজিক সম্পর্কের অন্যতম ভিত্তি। সেই জায়গায় ধর্মের ভিত্তিতে দোকান বেছে নেওয়ার প্রচার সংখ্যালঘু ব্যবসায়ীদের উপর কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

পোস্টার লাগানোর কথা স্বীকার করেছেন হিন্দু জাগরণ মঞ্চের শিলিগুড়ির নেতা অভিষেক দাস। তার বক্তব্য, শুধু ভারতনগর নয়, শহরের বিভিন্ন পুজোমণ্ডপের সামনেও পোস্টার লাগানো হয়েছে। এর উদ্দেশ্য হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেওয়া। যদিও খাবার কেনার সঙ্গে ধর্মীয় পরিচয়কে জুড়ে দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

শঙ্কর ঘোষ জানিয়েছেন, কারা পোস্টারগুলি লাগিয়েছে, তা তার জানা নেই। যারা লাগিয়েছেন, তারাই এ বিষয়ে বলতে পারবেন বলে মন্তব্য করেছেন তিনি।

ঘটনাটিকে পরিকল্পিত বিভাজনের প্রচার বলে অভিযোগ করেছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র, প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। তার দাবি, আরএসএস পরিচালিত সংগঠনগুলি ধর্ম ও জাতির পরিচয়কে সামনে রেখে মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। কে কী খাবেন, কোথা থেকে জিনিস কিনবেন, তার ধর্মীয় পরিচয় কী— এমন নির্দেশমূলক প্রচারকে তিনি অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেছেন। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করারও আবেদন জানিয়েছেন তিনি।

শহরের আর এক প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেবও ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন। তাঁর বক্তব্য, ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সংবিধানের চেতনার পরিপন্থী এমন প্রচার দুর্গাপুজোর ঠিক আগে উদ্বেগজনক। পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

হিন্দু-মুসলিমপশ্চিমবঙ্গশিলিগুড়িহিন্দু জাগরণ মঞ্চ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী