Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

পশ্চিমবঙ্গে হিন্দুদের জমি মুসলিমদের বিক্রি করা যাবে না

  • পশ্চিমবঙ্গে এবার সরাসরি ফতোয়া
কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ২০:৪৪
শেয়ার করুন:
পশ্চিমবঙ্গে হিন্দুদের জমি মুসলিমদের বিক্রি করা যাবে না

পূর্ব বর্ধমানে টাঙানো এই ধরনের বার্তা বিতর্ক সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গ জুড়ে

পশ্চিমবঙ্গে এবার সরাসরি ফতোয়া! হিন্দুদের জমি মুসলিমদের কাছে বিক্রি করা যাবে না। এমনকি আগে কেনা জমিতেও মুসলিমরা বাড়ি বা দোকান তৈরি করতে পারবেন না। এই মর্মে জাতীয় সড়কের পাশে চারটি বোর্ড টাঙানোর ঘটনায় পূর্ব বর্ধমানে বিতর্ক ছড়িয়েছে। বিরোধীদের অভিযোগ, বিজেপি আমলে রাজ্যে সাম্প্রদায়িক বিভাজনের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। যদিও দলীয় যোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। পুলিশের হস্তক্ষেপের পর অবশ্য খুলে দেওয়া হয়েছে বোর্ডগুলো।

ঘটনাটি পূর্ব বর্ধমানের আউশগ্রাম ও মঙ্গলকোটের সীমান্তবর্তী গোবিন্দপুর এবং রঘুনাথপুর গ্রামের। বর্ধমান-সিউড়ি ১১৪ নম্বর জাতীয় সড়কের পাশে কেশবপুর বাসস্ট্যান্ড থেকে শিববাটি গ্রামের মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় জমির চাহিদা রয়েছে। সেখানে বাড়ি, দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানও গড়ে উঠেছে। স্থানীয়দের একাংশের দাবি, গত ১০ বছর ধরে ভিন্ন এলাকা থেকে আসা মুসলিম ব্যবসায়ীরা ওই অঞ্চলে জমি কিনছেন। সেই কেনাবেচা আটকাতেই শনিবার (১৪ নভেম্বর) চার জায়গায় বোর্ড বসানো হয়।   

বোর্ডে লেখা ছিল, ‘হিন্দুদের জমি ও জায়গা কোনো মুসলিমকে বিক্রি করা যাবে না। পুরনো কেনা জমিতে মুসলিমদের বাড়ি ও দোকান তৈরি করা যাবে না।’ নিচেে ছিল ‘হিন্দু ঐক্য জিন্দাবাদ’ স্লোগান। স্বাক্ষর হিসেবে লেখা হয়, ‘গোবিন্দপুর ও রঘুনাথপুর গ্রামবাসী’।

বিজেপির আউশগ্রাম ৪ নম্বর মণ্ডলের সভাপতি সুদীপ্ত মুখোপাধ্যায় বললেন, এটি দলের সিদ্ধান্ত নয়। কয়েকজন বাসিন্দা আবেগের বশে বোর্ড লাগিয়েছিলেন। তার দাবি, বিত্তশালী সংখ্যালঘু ব্যবসায়ীরা গরিব হিন্দুদের জমি কিনে নিচ্ছেন বলে স্থানীয়দের একাংশের আশঙ্কা। তবে তিনি নিজেই বোর্ড না লাগানোর পরামর্শ দিয়েছিলেন বলে জানালেন। পুলিশ বিষয়টি নিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলার পর তারাই বোর্ড খুলে দেন।

বিজেপির মুখপাত্র শান্তিরূপ দে-ও দলীয় যোগ অস্বীকার করেছেন। তবে ‘লাভ জিহাদ’ নিয়ে হিন্দুদের সচেতনতার প্রসঙ্গ তুলেছেন তিনি। অন্যদিকে, সিপিএম নেতা দীপঙ্কর দে বলেছেন, ধর্ম নির্বিশেষে জমি কেনাবেচা নাগরিকের সাংবিধানিক অধিকার। তৃণমূল নেত্রী মল্লিকা চোংদার অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

উল্লেখযোগ্য, আগস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ধর্মান্তরণ বিরোধী আইনের পাশাপাশি জমি কেনাবেচায় নিয়ন্ত্রণ আনার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সেপ্টেম্বরে হাওড়াতেও ভিন্ন ধর্মের মানুষের কাছে সম্পত্তি বিক্রি না করার আবেদন জানিয়ে পোস্টার পড়েছিল। এবার জাতীয় সড়কের ধারে বোর্ড। প্রশ্ন উঠছে, ধর্মের ভিত্তিতে জমির অধিকার নির্ধারণের চেষ্টা কি ক্রমেই বাড়ছে?

পশ্চিমবঙ্গফতোয়াহিন্দুদের জমি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন