পশ্চিমবঙ্গে এবার সরাসরি ফতোয়া! হিন্দুদের জমি মুসলিমদের কাছে বিক্রি করা যাবে না। এমনকি আগে কেনা জমিতেও মুসলিমরা বাড়ি বা দোকান তৈরি করতে পারবেন না। এই মর্মে জাতীয় সড়কের পাশে চারটি বোর্ড টাঙানোর ঘটনায় পূর্ব বর্ধমানে বিতর্ক ছড়িয়েছে। বিরোধীদের অভিযোগ, বিজেপি আমলে রাজ্যে সাম্প্রদায়িক বিভাজনের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। যদিও দলীয় যোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। পুলিশের হস্তক্ষেপের পর অবশ্য খুলে দেওয়া হয়েছে বোর্ডগুলো।ঘটনাটি পূর্ব বর্ধমানের আউশগ্রাম ও মঙ্গলকোটের সীমান্তবর্তী গোবিন্দপুর এবং রঘ...