Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

‘হোল্ডিং সেন্টার’ নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৯:৩৫
‘হোল্ডিং সেন্টার’ নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গে জয়লাভের পর থেকেই ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’ নীতি কার্যকর করার কথা বারবার বলছে শুভেন্দু অধিকারীর সরকার। আর এবার সেই নীতির অংশ হিসেবেই সম্প্রতি রাজ্যের সব জেলাকে তথাকথিত ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিয়েছে নবান্ন।

অন্যদিকে নির্দেশ জারির মাত্র এক দিনের মধ্যেই মুর্শিদাবাদের রানিতলা এলাকা থেকে তিনজনকে বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক করে লালগোলার একটি বিশেষ হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক।

পুলিশ জানায়, ওই তিনজনের কাছে ভারতে থাকার বৈধ নথি ছিল না।

আগে এ ধরনের ঘটনায় অভিযুক্তদের জেলে পাঠানো হলেও এবার নতুন নির্দেশিকা মেনে তাদের সরাসরি রাখা হয়েছে হোল্ডিং সেন্টারে।

প্রশাসনের বক্তব্য, আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে পরে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে তাদের।

কিন্তু এই পদক্ষেপ ঘিরেই বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ তৃণমূল কংগ্রেসের। দলের নেতা কুণাল ঘোষের অভিযোগ, সরকার যাকে ‘হোল্ডিং সেন্টার’ বলছে, বাস্তবে তা ডিটেনশন সেন্টারেরই অন্য নাম। তার দাবি, আসামের মতো বাংলাতেও বিভাজনের রাজনীতি চালু করতে চাইছে বিজেপি।

কুণালের প্রশ্ন, কোনো ব্যক্তি সত্যিই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এসে থাকলে, তার দায় কি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং কেন্দ্রীয় সরকারের নয়? তাহলে এত কড়া নিরাপত্তার পরেও অনুপ্রবেশ হচ্ছে কীভাবে?

তৃণমূলের আশঙ্কা, এই প্রক্রিয়ার আড়ালে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। কুণাল ঘোষ দাবি করেছেন, যথাযথ বিচারপ্রক্রিয়া ছাড়াই কাউকে সন্দেহের ভিত্তিতে আটকে রাখার প্রবণতা বিপজ্জনক। তার অভিযোগ, ভবিষ্যতে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সাধারণ মানুষকেও ‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা করা হতে পারে।

একই সুর শোনা গিয়েছে তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়ের গলাতেও। তিনি বললেন, ‘এখন তো কেন্দ্র ও রাজ্য দুই জায়গাতেই ডাবল ইঞ্জিন সরকার। তাহলে সীমান্তে এত ফাঁকফোকর রইল কীভাবে?’ তার দাবি, আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশ আটকাতে না পেরে এখন করা হচ্ছে সাধারণ মানুষকে ভয় দেখানোর রাজনীতি।

বিজেপি সরকার ক্ষমতায় এসেই অনুপ্রবেশ ইস্যুকে সামনে এনে কড়া প্রশাসনিক বার্তা দিতে চাইছে। কিন্তু এই পদক্ষেপে মানবাধিকার ও আইনি প্রক্রিয়া নিয়ে বড় প্রশ্ন উঠছে। বিশেষ করে আদালতের পূর্ণ নির্দেশ বা দীর্ঘ আইনি যাচাই ছাড়াই মানুষকে বিশেষ কেন্দ্রে আটকে রাখার ঘটনায় উদ্বেগ বাড়ছে বিভিন্ন মহলে। বিশেষ করে মুসলিম সংখ্যালঘুদের মধ্যে।

হোল্ডিং সেন্টারপশ্চিমবঙ্গতৃণমূল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির