স্থানীয় নির্বাচন এ বছর হচ্ছে না!
- বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা আবহাওয়া ও সীমানা পুনর্নির্ধারণ
- অনেক বাস্তবতা বিবেচনায় নিয়ে ভোটের সময়সূচি নির্ধারণ করা হবে— নির্বাচন কমিশনার, রহমানেল মাছউদ

গ্রাফিকস: আগামীর সময়
চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু নাও হতে পারে। সরকারের প্রাথমিক পরিকল্পনা ছিল অক্টোবরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়ে পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচনের সূচনা করা। তবে নির্বাচন কমিশন (ইসি) ও রাজনৈতিক সূত্র বলছে, সেই পরিকল্পনা পিছিয়ে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত যেতে পারে। যদিও ইসি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি। কমিশন বলছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।
নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ



