Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

তৃণমূল বিধায়ক মদনের একাধিক ঠিকানায় ইডির তল্লাশি

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১৯:০২
তৃণমূল বিধায়ক মদনের একাধিক ঠিকানায় ইডির তল্লাশি

সংগৃহীত ছবি

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আজ শনিবার ভোর থেকে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে যুক্ত একাধিক ঠিকানায় একযোগে তল্লাশি অভিযান চালানো হয়। কলকাতা ও সংলগ্ন এলাকায় মোট আটটি জায়গায় চলে এই অভিযান।

তদন্তের আওতায় এসেছে মদনের ভবানীপুরের বাসভবন, জোকার ফ্ল্যাট, কালীঘাট ও দক্ষিণেশ্বরের কয়েকটি ঠিকানা। ভোর থেকেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ইডি আধিকারিকরা বিভিন্ন নথি, আর্থিক লেনদেনের তথ্য এবং নিয়োগসংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখেন। বেশ কয়েকটি জায়গায় দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদও চলে।

ইডির দাবি, পুর নিয়োগে অনিয়ম এবং আর্থিক দুর্নীতির অভিযোগের সূত্র ধরেই এই অভিযান। তদন্তকারীদের অভিযোগ, বিভিন্ন পুরসভায় চাকরি দেওয়ার নামে বিপুল অঙ্কের অর্থ ও মূল্যবান সামগ্রী আদান-প্রদানের অভিযোগ রয়েছে। কামারহাটি পুরসভাসহ একাধিক পুর প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্ত চলছে।

জানা যায়, স্কুলে নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত করতে গিয়ে সিবিআই অয়ন শীলকে গ্রেপ্তার করেছিল। আর সেই সূত্র ধরেই পুরসভায় দুর্নীতির বিষয়টিও প্রকাশ্যে আসে।

রাজনৈতিক বিশ্লেষক রাহুল দাস বলেছেন, অভিযোগ এত গুরুতর হলে তদন্ত অবশ্যই হওয়া উচিত। তবে তদন্ত যেন নিরপেক্ষ হয় এবং রাজনৈতিক প্রভাবমুক্ত থাকে, সেটাও সমান গুরুত্বপূর্ণ। অন্যদিকে সিপিএমের সাবিনা খাতুন বলেছেন, চাকরি ও নিয়োগসংক্রান্ত দুর্নীতির অভিযোগ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। সত্যিই যদি অনিয়ম হয়ে থাকে, তাহলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

মদন মিত্রতৃণমূল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির