Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

বরফ গলল অবশেষে, নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা মমতার

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১৩:০১
বরফ গলল অবশেষে, নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়

দুই মাসের রাজনৈতিক টানাপড়েনের পর অবশেষে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন তৃণমূল নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও অভিনন্দনের বার্তার মধ্যেও বিজেপি সরকারকে একাধিক ইস্যুতে আক্রমণ করতে ছাড়েননি তিনি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মমতা বলেছেন, বর্তমান মুখ্যমন্ত্রীর প্রতি তার শুভেচ্ছা রয়েছে। সরাসরি নাম না নিলেও তিনি স্পষ্ট করে জানিয়েছেন, যিনি আজ রাজ্যের নেতৃত্বে রয়েছেন, তিনি একসময় দীর্ঘদিন তৃণমূলের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। সেই সূত্রে শুভেন্দুর রাজনৈতিক অতীতের কথা স্মরণ করিয়ে দেন তিনি।

মমতার বক্তব্যে উঠে আসে শুভেন্দুর মন্ত্রীত্বের দিনগুলির প্রসঙ্গও। তিনি বলেছেন, পরিবহন, সেচসহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলেছেন বর্তমান মুখ্যমন্ত্রী। বিভিন্ন জেলার সাংগঠনিক ও প্রশাসনিক কাজে সক্রিয় ভূমিকা নিয়েছেন। হলদিয়া ও দিঘার উন্নয়নসংক্রান্ত একাধিক প্রকল্পে তার অংশগ্রহণের কথাও উল্লেখ করেন সাবেক মুখ্যমন্ত্রী।

তবে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নির্বাচনের ফলাফল নিয়ে নিজের পুরনো অবস্থান থেকেও সরেননি মমতা। তার দাবি, ভোটে অনিয়ম ও কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছে বিজেপি। তবুও গণতান্ত্রিক রীতি মেনে নতুন সরকারকে কাজ করার সুযোগ দেওয়া উচিত বলেই তিনি মনে করেন। কিন্তু সেই সুযোগ কাজে লাগানোর বদলে রাজনৈতিক প্রতিহিংসা ও ভয় দেখানোর পরিবেশ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


আরও পড়ুন

খামেনির জানাজায় অংশ নিয়েছেন তিন সন্তান

০৫ জুলাই ২০২৬

কালীঘাট-ঘনিষ্ঠ তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে পদক্ষেপের প্রসঙ্গ টেনে মমতা বলেছেন, ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিরোধী শিবিরের কর্মী-সমর্থকদের ওপর চাপ সৃষ্টি না করার জন্যও তিনি সরকারের প্রতি আহ্বান জানান।



তার সতর্কবার্তা, প্রতিশোধের রাজনীতি শেষ পর্যন্ত কারও জন্যই শুভ ফল বয়ে আনে না। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জনজীবনের সমস্যার দিকেও সরকারের নজর দেওয়ার পরামর্শ দেন সাবেক মুখ্যমন্ত্রী।

হকারদের উচ্ছেদ নিয়ে উদ্বেগ, বাজারে মূল্যবৃদ্ধির চাপ এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে সরকারকে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

মমতার বক্তব্য, মানুষের স্বার্থে গঠনমূলক উদ্যোগ নেওয়া হলে বিরোধিতা নয়, বরং প্রয়োজনীয় সহযোগিতাই করবে তার দল। রাজনৈতিক মহলের মতে, দীর্ঘদিনের তিক্ততার পর নতুন মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে শুভেচ্ছা জানানো রাজ্যের রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ বার্তা। যদিও সেই শুভেচ্ছার আড়ালেও যে বিরোধিতার সুর অটুট রয়েছে, মমতার বক্তব্যে তা স্পষ্ট।

মমতা বন্দ্যোপাধ্যায়ভারতশুভেচ্ছাতৃণমূলশুভেন্দু অধিকারী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise