Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

তৃণমূলে চাপ বাড়াচ্ছে সই জালিয়াতি মামলা, সিআইডির ডাকে অভিষেক-কুণাল

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১৪:৪৮
তৃণমূলে চাপ বাড়াচ্ছে সই জালিয়াতি মামলা, সিআইডির ডাকে অভিষেক-কুণাল

সংগৃহীত ছবি

সই জালিয়াতি মামলার তদন্তে রবিবার আবারও সিআইডির মুখোমুখি হলেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সময়ের কিছু আগেই ভবানী ভবনে পৌঁছান তিনি। নিরাপত্তাপ্রক্রিয়া সম্পন্ন করে তদন্তকারীদের সামনে হাজির হন তিনি।

তদন্ত সূত্রের দাবি, গত বৃহস্পতিবার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জেরা করা হয়েছিল অভিষেককে। সেসময় একাধিক প্রশ্নের সন্তোষজনক উত্তর মেলেনি বলেই জানায় তদন্তকারী সংস্থা।

এই আবহে রবিবার একই মামলায় তলব করা হয়েছে তৃণমূল বিধায়ক ও দলের মুখপাত্র কুণাল ঘোষকেও। তদন্তের স্বার্থে দুই নেতাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। যদিও এ বিষয়ে সিআইডির তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

জানা গেছে, বৃহস্পতিবারের জেরা শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি কালীঘাটে গিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এরপরই তাকে হাজিরার নোটিস পাঠানো হয় আবার। তদন্তের পরিধি আরও বিস্তৃত হতে পারে বলেও সূত্রের খবর। এরই মধ্যে কুণাল ঘোষের পাশাপাশি তৃণমূলের আরও কয়েকজন নেতার নাম তদন্তে উঠে এসেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক উদয়ন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বারবার তলবের অর্থ হলো এখনো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না।

কলকাতার রাজনৈতিক পর্যবেক্ষক অরিন্দম মুখোপাধ্যায় মনে করেন, এই মামলার অগ্রগতি রাজ্যের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে আগামী দিনে। তাই সব পক্ষের নজর ভবানী ভবনের দিকে এখন।

যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষ্য, আইন মেনেই তদন্তকারীদের সামনে হাজির হচ্ছেন তিনি। প্রয়োজনীয় প্রশ্নের উত্তরও দিচ্ছেন। একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপের অভিযোগও তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে বিজেপির অনেকেরই দাবি, সই সংক্রান্ত বিতর্কে প্রকৃত সত্য সামনে আনা জরুরি এবং নিরপেক্ষভাবে শেষ হওয়া উচিত তদন্ত।

পশ্চিমবঙ্গতৃণমূলসই জালিয়াতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির