Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টালিউড

রাজনীতি নিয়ে ব্যস্ত থাকায় শরীর চর্চায় মনোযোগ দিতে পারিনি : সায়ন্তিকা

agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ১৭:২৫
রাজনীতি নিয়ে ব্যস্ত থাকায় শরীর চর্চায় মনোযোগ দিতে পারিনি : সায়ন্তিকা

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর আবার অভিনয়ে মন দেওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী ও বরাহনগরের সাবেক বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজনৈতিক ব্যস্ততার কারণে দীর্ঘদিন শরীরচর্চা ও অভিনয়ের প্রস্তুতিতে ঘাটতি ছিল। এখন আবার নিজেকে ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য তৈরি করতে চান।

গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পরাজিত হন সায়ন্তিকা। নির্বাচনী প্রচারে তাকে আত্মবিশ্বাসী দেখালেও শেষ পর্যন্ত জয় পাননি তিনি।

নির্বাচনের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে সায়ন্তিকা উল্লেখ করেন, পরাজয়ের কষ্ট থাকলেও জীবন থেমে থাকে না। তার ভাষ্য, মানুষের হয়তো তার কাছে আরও বেশি প্রত্যাশা ছিল, যা তিনি পূরণ করতে পারেননি। তবে নিজের সর্বোচ্চ চেষ্টা তিনি করেছেন।

সম্প্রতি কয়েক দিন জ্বরে ভুগলেও এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানান এই অভিনেত্রী।

রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি সায়ন্তিকা। তিনি মন্তব্য করেন, ভবিষ্যতে কী করবেন, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

আরও পড়ুন

সংসার ভাঙছে মৌনী রায়ের!

১২ মে ২০২৬

২০২৬ সালের নির্বাচনে পরাজয়ের পর নির্মাতা ও ব্যারাকপুরের সাবেক বিধায়ক রাজ চক্রবর্তী জানিয়েছিলেন, তিনি রাজনীতির সঙ্গে আর যুক্ত থাকতে চান না। একইভাবে তৃণমূল সাংসদ দেবও রাজনীতিতে কম সক্রিয় থাকার ইঙ্গিত দিয়েছিলেন।

তবে সায়ন্তিকা আপাতত অভিনয়েই বেশি মনোযোগ দিতে চান। তিনি তুলে ধরেন, গত কয়েক বছর রাজনৈতিক কাজে ব্যস্ত থাকায় শরীরচর্চায় নিয়মিত থাকতে পারেননি। এখন নিজেকে নতুনভাবে প্রস্তুত করতে চান।

বরাহনগরের নতুন বিধায়ক সজল ঘোষকে নিয়েও কোনো মন্তব্য করতে চাননি তিনি। সায়ন্তিকার ভাষ্য, জনমতের ভিত্তিতেই সজল ঘোষ নির্বাচিত হয়েছেন, তাই এ বিষয়ে আলাদা করে কিছু বলার নেই।

আরও পড়ুন

একটুর জন্য প্রাণে বাঁচলেন চিত্রনায়ক জায়েদ খান

১২ মে ২০২৬

তিনি আরও উল্লেখ করেছেন, পরাজয় মানেই জীবনের সমাপ্তি নয়। নিজের পরিচিতির মূল জায়গা অভিনয়, তাই এখন সেই কাজেই মন দিতে চান।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়অভিনেত্রীতৃণমূল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির