Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বলিউড

সংসার ভাঙছে মৌনী রায়ের!

agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ১৬:৫৩
সংসার ভাঙছে মৌনী রায়ের!

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছেন বলিউড অভিনেত্রী মৌনী রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়ার। ইনস্টাগ্রামে একে অন্যকে আনফলো করায় তাদের সম্পর্ক নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে।

প্রথমে রেডিট ও ইনস্টাগ্রামের কয়েকজন ব্যবহারকারী বিষয়টি সামনে আনেন। পরে দ্রুতই তাদের প্রোফাইলের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের একাংশের ধারণা, এই আনফলো সম্পর্কের টানাপড়েনের ইঙ্গিত হতে পারে।

তবে এখনো মৌনীর ইনস্টাগ্রাম প্রোফাইলে বিয়ের বিভিন্ন ছবি দেখা যাচ্ছে। একইভাবে সুরজ নাম্বিয়ারের অ্যাকাউন্টেও দুজনের একসঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি রয়েছে।

এ নিয়ে মৌনীর টিমের সঙ্গে যোগাযোগ করা হলে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানানো হয়, এ বিষয়ে পরে জানানো হবে। এরপর থেকেই গুঞ্জন আরও জোরালো হয়েছে।

আরও পড়ুন

একটুর জন্য প্রাণে বাঁচলেন চিত্রনায়ক জায়েদ খান

১২ মে ২০২৬

২০১৯ সালের নিউ ইয়ার্স ইভে দুবাইয়ে এক বন্ধুর মাধ্যমে মৌনী ও সুরজের পরিচয় হয়। সেখান থেকেই শুরু হয় বন্ধুত্ব, যা পরে সম্পর্কে রূপ নেয়। প্রথমদিকে তারা সম্পর্ক আড়ালে রাখলেও, করোনাকালে মৌনীর দীর্ঘ সময় দুবাইয়ে অবস্থানের পর বিষয়টি নিয়ে আলোচনা বাড়ে। পরে ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় বাঙালি ও দক্ষিণ ভারতীয় রীতিতে বিয়েবন্ধনে আবদ্ধ হন তারা। সেই বিয়ের ছবি সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় আসে।


সুরজ নাম্বিয়ার পেশায় একজন ব্যবসায়ী ও বিনিয়োগ ব্যাংকার। তার আদি বাড়ি বেঙ্গালুরুতে। অন্যদিকে, মৌনী রায় দীর্ঘদিন ধরেই টেলিভিশনের জনপ্রিয় মুখ। কিউঁকি সাস ভি কভি বহু থি, কস্তুরি, দো সহেলিয়াঁ এবং দেবোঁ কে দেব... মহাদেব-এর মতো ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। তবে নাগিন–এ শিবান্যা চরিত্রে অভিনয় করেই ঘরে ঘরে জনপ্রিয়তা অর্জন করেন।

পরে বলিউডে পা রেখে গোল্ড ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেন মৌনী। এ ছাড়া রোমিও আকবর ওয়াল্টার, মেড ইন চায়না, ভেলে এবং ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা-তে তার অভিনয় দর্শকদের নজর কাড়ে।

এবার তিনি ফিরছেন নতুন ছবি হাই জওয়ানি তো ইশক হওনা হ্যায়-এ। এতে তার সঙ্গে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, মৃণাল ঠাকুর এবং পূজা হেগড়ে। আগামী ৫ জুন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

মৌনী রায়সুরজ নাম্বিয়ারবলিউড
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise