Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

আদালতের রায়ে ‘আসল’ তৃণমূলের মর্যাদা পেল ঋতব্রত শিবির

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:১৭
আদালতের রায়ে ‘আসল’ তৃণমূলের মর্যাদা পেল ঋতব্রত শিবির

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

দীর্ঘদিন ধরে চলা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ নেতৃত্ব ও সাংগঠনিক বৈধতা সংক্রান্ত বিতর্কে রবিবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল আলিপুর আদালত।

আদালত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ২২ সদস্যের সর্বভারতীয় কমিটিকেই আইনগতভাবে বৈধ বলে উল্লেখ করেছে বলে দাবি করেছে তার শিবির। রায় প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে ‘আসল’ ও ‘নকল’ তৃণমূল বিতর্ক।

ঋতব্রত শিবিরের দাবি, আদালত স্পষ্টভাবে তাদের গঠিত ২২ সদস্যের সর্বভারতীয় কমিটিকেই বৈধ বলে স্বীকৃতি দিয়েছে। সেই কারণে দলের নাম, পতাকা, প্রতীক, অফিস এবং সাংগঠনিক পরিচয় ব্যবহারের একমাত্র অধিকার তাদেরই রয়েছে। আদালতের নির্দেশের কপি নির্বাচন কমিশনের কাছেও জমা দেওয়া হবে বলে জানিয়েছে ওই শিবির।

রবিবার এক সাংবাদিক বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা শুরু থেকেই যে দাবি জানিয়ে এসেছি, আদালতের পর্যবেক্ষণে তারই প্রতিফলন ঘটেছে। দলের পরিচয় ও সাংগঠনিক কাঠামো নিয়ে আর কোনও বিভ্রান্তির অবকাশ নেই।

তিনি আরও দাবি করেন, আদালতের রায়ের পরে অন্য কোনও গোষ্ঠী যদি তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করে দলীয় কর্মসূচি, অফিস পরিচালনা বা সাংগঠনিক কার্যকলাপ চালানোর চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তার কথায়, আবেগ নয়, আইনই শেষ কথা বলবে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন ধরে দুই পক্ষই নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করে আসছিল। এর ফলে সাধারণ কর্মী ও সমর্থকদের একাংশের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল। আদালতের এই রায় সেই অনিশ্চয়তা কিছুটা কমালেও রাজনৈতিক লড়াই এখানেই থেমে যাবে বলে মনে করা হচ্ছে না।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক অধ্যাপক মানস মুখোপাধ্যায়ের মতে, আদালতের রায় একটি গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি তৈরি করেছে। তবে রাজনৈতিক বৈধতা শেষ পর্যন্ত নির্ভর করে জনসমর্থন, সাংগঠনিক শক্তি এবং নির্বাচন কমিশনের পরবর্তী অবস্থানের উপর।

অন্যদিকে সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই আদালতের রায়কে ‘আইনের জয়’ বলে অভিহিত করছেন, আবার বিরোধী মতও সামনে এসেছে। রাজনৈতিক বিশ্লেষক মহলের বক্তব্য, আদালতের পর্যবেক্ষণের পর নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।

অন্যদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আদালতের রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাট শিবিরের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

তৃণমূলভারতরাজনীতিপশ্চিমবঙ্গ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির