Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

সাজ্জাদ নিজেই ব্লাড ব্যাংক

তামজিদ হাসান তুরাগ, কুড়িগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:১৪
সাজ্জাদ নিজেই ব্লাড ব্যাংক

সদর হাসপাতালে রক্তদাতার পাশে সাজ্জাদ হোসাইন সোহান

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি কুড়িগ্রাম সদরের টগরাইহাট এলাকার রুনু বেগম (৪০) প্রসববেদনা নিয়ে ভর্তি হয়েছিলেন সদর হাসপাতালে। চিকিৎসকের পরামর্শ— করাতে হবে অস্ত্রোপচার, প্রয়োজন এবি পজিটিভ রক্তের। এগিয়ে এলেন কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাজ্জাদ হোসাইন সোহান। নিজের বন্ধু এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সহযোগিতায় জোগাড় করে দেন দুই ব্যাগ রক্ত। অস্ত্রোপচারের মাধ্যমে রুনু বেগমের ঘরে জন্ম নেয় ফুটফুটে ছেলেসন্তান।

মাস দু-এক আগে মোমিনুল ইসলামের মা মনোয়ারা বেগমকে (৫০) রক্তশূন্যতা ও কিডনিজনিত সমস্যার করণে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসক তাকে দুই ব্যাগ রক্ত দেওয়ার পরামর্শ দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সাজ্জাদের কর্মকাণ্ড দেখে তার সঙ্গে যোগাযোগ করেন মোমিনুল। তিনিও হতাশ হননি। পেয়েছেন মায়ের জন্য রক্ত।

এমন গল্প শুধু রুনু বেগম আর মোমিনুল ইসলামের নয়। কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের সাজ্জাদ হোসাইন সোহানের (২৪) চেষ্টায় এ পর্যন্ত জেলা ও জেলার বাইরের এক হাজারের বেশি রোগী রক্ত পেয়েছেন। সাজ্জাদ নিজেও এ পর্যন্ত রক্ত দিয়েছেন ১৬ বার।

তিনি প্রথমবার দেন রক্ত ২০২১ সালে। এর পর থেকেই রক্তদান ও রোগীদের রক্ত সংগ্রহ করে দেওয়ার কাজ চালিয়ে আসছেন।

সাজ্জাদের মতে, বাংলাদেশে নিরাপদ রক্তের চাহিদা অনেক। রোগীর স্বজনরা যেকোনো কিছুর বিনিময়ে চান রক্ত। আর এই সুযোগ নেয় অসাধু চক্র।

সাজ্জাদ জানালেন, এই চক্র রুখতে আর মানুষের মুখে হাসি ফোটাতে তিনি করে যাচ্ছেন এ কাজ। সাজ্জাদের অভিজ্ঞতা বলছে, জেলায় যেসব রোগীর রক্ত লাগে, তার মধ্যে ৮০ ভাগের বেশি অস্ত্রোপচারের।

সাজ্জাদের কথা বলছিলেন সেই রুনু বেগম, ‘যেহেতু এটি আমার তৃতীয় সন্তান, আমরা চাচ্ছিলাম নরমাল ডেলিভারি। কিন্তু রক্তক্ষরণের কারণে সিজারের সিদ্ধান্ত নিতে হয়। সে সময় সাজ্জাদ রক্ত জোগাড় না করে দিলে কী যে হতো, বলা মুশকিল।’

স্বেচ্ছাসেবী রক্তদানকারী প্রতিষ্ঠান বাঁধন কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, তারা মাঝেমধ্যে সাজ্জাদের কাছে লোক পাঠান রক্তের জন্য। এই মহৎ কাজের জন্য তাকে ধন্যবাদ।

সাজ্জাদব্লাড ব্যাংককুড়িগ্রামরক্তশূন্যতাধন্যবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    advertiseadvertise