চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি কুড়িগ্রাম সদরের টগরাইহাট এলাকার রুনু বেগম (৪০) প্রসববেদনা নিয়ে ভর্তি হয়েছিলেন সদর হাসপাতালে। চিকিৎসকের পরামর্শ— করাতে হবে অস্ত্রোপচার, প্রয়োজন এবি পজিটিভ রক্তের। এগিয়ে এলেন কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাজ্জাদ হোসাইন সোহান। নিজের বন্ধু এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সহযোগিতায় জোগাড় করে দেন দুই ব্যাগ রক্ত। অস্ত্রোপচারের মাধ্যমে রুনু বেগমের ঘরে জন্ম নেয় ফুটফুটে ছেলেসন্তান।
মাস দু-এক আগে মোমিনুল ইসলামের মা মনোয়ারা বেগমকে (৫০) রক্তশূন্যতা ও...