Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

সম্পাদকীয়

ভাসছে দেশ ডুবছে মানবিকতা

agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:২৫
ভাসছে দেশ ডুবছে মানবিকতা

প্রকৃতির রুদ্ররূপের সামনে মানুষ কতটা অসহায়, তা আবারও প্রমাণ করছে দেশের চলমান বন্যা পরিস্থিতি। সিলেট থেকে চট্টগ্রাম, বান্দরবান থেকে বেনাপোল; কিংবা খোদ রাজধানী ঢাকা— সর্বত্রই এখন থইথই পানির বিস্তার। বিরামহীন বৃষ্টি আর পাহাড়ি ঢলে লাখ লাখ মানুষ যখন পানিবন্দি, একটুকরো শুকনো খাবার বা একঢোক বিশুদ্ধ পানির জন্য যখন হাহাকার চলছে, তখন আমাদের চেনা রাষ্ট্রীয় ও রাজনৈতিক চরিত্রগুলো আবারও তাদের পুরনো খোলস নিয়ে হাজির হয়েছে। আবহাওয়া অধিদপ্তর যেখানে আগেই টানা বর্ষণ, ঢল ও পাহাড়ধসের স্পষ্ট পূর্বাভাস দিয়েছিল, সেখানে প্রশাসনিক ও স্থানীয় সরকারের চরম উদাসীনতা আমাদের স্তম্ভিত করে। কেন আগে থেকে সতর্কাবস্থা নেওয়া হলো না? কেন প্রস্তুত রাখা হলো না উদ্ধারকারী দল? এমনকি পর্যটনকেন্দ্রগুলোতে ট্যুরিস্টরা আটকে পড়ার পরও প্রশাসনের ঘুম ভাঙেনি। এই কাঠামোগত ব্যর্থতা শুধু অবহেলা নয়, স্পষ্ট অপরাধ।

একদিকে পানিতে ডুবে মরছে শিশু, বসতভিটা হারিয়ে মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটছেন, অন্যদিকে তখন চলছে সস্তা দায় এড়ানোর আইনি চাতুরী। চট্টগ্রাম বন্দরের মতো একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিজ্ঞপ্তি জারি করে বলে দেয়, দুর্যোগে পণ্য নষ্ট হলে তারা কোনো দায় নেবে না— কারণ এটি ‘অ্যাক্ট অব গড’ বা দৈবদুর্বিপাক! বছরের পর বছর হাজার হাজার কোটি টাকা রাজস্ব আয় করা একটি প্রতিষ্ঠান দুর্যোগ ব্যবস্থাপনার ন্যূনতম পরিকাঠামো না বানিয়ে প্রকৃতির ঘাড়ে দোষ চাপিয়ে হাত ধুয়ে ফেলতে চায়, যা চরম ঔদ্ধত্যপূর্ণ। একই চিত্র বেনাপোল বন্দরে কিংবা রাজধানীর জলমগ্ন অলিগলিতে, যেখানে সামান্য বৃষ্টিতেই স্থবির হয়ে পড়ে জনজীবন অথচ বছরের পর বছর ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের ফাঁকা প্রতিশ্রুতি দিয়ে শুধু মানুষের ভোট কেনা হয়েছে।

অতীতে যেকোনো বন্যায় দুর্গত ব্যক্তিদের সাহায্যে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া, দলে দলে ত্রাণবাহী টিমের ছুটে যাওয়ার যে চেনা দৃশ্য ছিল, এবার তা যেন উধাও। বন্যা বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের ভোগান্তি ও প্রাণ যেখানে চরম হুমকির মুখে পড়ে, সেখানে বিগত সরকারগুলোর সময় আমরা এক নির্মম বাস্তবতার মুখোমুখি হয়েছি। দুর্যোগের এ কঠিন ক্ষণটিকেও একশ্রেণির সুযোগসন্ধানী মহল রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। সহায়তার নামে দলগুলোর চটুল কার্যক্রম দুর্গত মানুষের ভোগান্তিকে লাঘব করার চেয়ে বহুগুণ বাড়িয়ে দেয়। এক প্যাকেট মুড়ি দেওয়ার জন্য যেভাবে ভুখা-নাঙ্গা মানুষদের লাইন করিয়ে ক্যামেরার সামনে দাঁড় করানো হয়, তা মানুষের আত্মসম্মানে চরম আঘাত হানে। যেখানে দুর্যোগসংকুল মানুষ নয়, ত্রাণ বিতরণ ও তার রাজনীতিই মুখ্য হয়ে ওঠে। এবারও তেমন কিছু লক্ষণ দেখা যাচ্ছে। মিডিয়ার মনোযোগ আকর্ষণ করে রাজনৈতিক ফায়দা তোলার এ প্রতিযোগিতা এবং সরকারি ত্রাণের হরিলুট বন্ধ হওয়া দরকার।

আশা করি, বর্তমান সরকার, রাজনৈতিক দলগুলো এবং বিরোধী শক্তিগুলো অতীতের সেই কলঙ্কিত অধ্যায়ের পুনরাবৃত্তি এবার আর করবে না। মানুষের এই চরম বিপন্নতার দিনে দলমত, ক্ষমতা বা প্রচারের ঊর্ধ্বে উঠে সম্পূর্ণ নিঃস্বার্থ ও সমন্বিতভাবে দুর্গত ব্যক্তিদের পাশে দাঁড়ানো আজ সময়ের সবচেয়ে বড় দাবি। বিচ্ছিন্নভাবে লোকদেখানো ফটোসেশনের রাজনীতি না করে সব শক্তিকে একত্র করে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো নিশ্চিত করতে হবে। প্রকৃতি হয়তো তার নিজস্ব নিয়মে একসময় শান্ত হবে, পানিও নেমে যাবে; কিন্তু এ মানবিক সংকটে আমাদের রাষ্ট্র, সমাজ ও রাজনৈতিক শক্তিগুলো মানুষের পাশে দাঁড়াতে কতটা আন্তরিক ছিল, ইতিহাসের পাতায় তার হিসাব ঠিকই থেকে যাবে।

রুদ্ররূপঅসহায়মানবিকতাডুবছেবিশুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক