Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢাকা ১০০০

পৃথিবীর আর কোথায় আছে?

‘আমার কাছে বাংলাদেশ মানেই ঢাকা’

ড. উম্মে সালমা সুলতানা
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:৩৯
‘আমার কাছে বাংলাদেশ মানেই ঢাকা’

এক যুগের বেশি সময় ধরে বিদেশ-বিভুঁইয়ে থেকে ঢাকা নিয়ে এখন কথা বলা মানেই পুরনো সব ঘটনা মনে করে জাবর কাটা। নতুন স্মৃতি হচ্ছে কই যে সে নিয়ে কথা বলব? আমার কাছে বাংলাদেশ মানেই ঢাকা। বিদেশ থেকে যখনই কেউ বাংলাদেশে যায়, তাদের কমবেশি সবাই বলে, ‘দেশে যাচ্ছি।’ কিন্তু আমি বলি, ‘ঢাকায় যাচ্ছি।’ কারণ, নানাবাড়ি-দাদাবাড়ি ঢাকাঘেঁষা হওয়ায় আমার তো ঢাকার বাইরে কোথাও বেড়াতে যাওয়া হয় না বললেই চলে। তাই আমার সবটা জুড়েই ঢাকা। এবার প্রশ্নটা যদি হয়, ‘ঢাকার কী মিস করি?’ উত্তরটা সাদাসিধে খুব— আমি ঢাকার সবটাই মিস করি! যে শহরে আমার শৈশব, কৈশোর কেটেছে, কাটিয়েছি টগবগে ২৭টি বছর, সে শহর নিয়ে রোমন্থন করার মতো স্মৃতির কমতি তো নেই!

সেই নব্বইয়ের ঢাকা, ২০০০-এর শুরু এবং তার পরবর্তী ঢাকা— সময়ে-অসময়ে, কারণে-অকারণে কত যে পাল্টেছে! পৃথিবীর অন্য যেকোনো বড় শহরের মতোই ঢাকারও পরিবর্তন হয়েছে। সুইস থেকে ক্যাফে ম্যাঙ্গো, নীলক্ষেত থেকে বেঙ্গল বুক; এখন তো কিনোকুনিয়াও। আজাদ প্রোডাক্টস কি এখনো ‘ঈদ মুবারক’ লিখে কার্ড ছাপায়? আমার কিন্তু ‘চকবার’-এর চেয়ে ‘শেল অ্যান্ড কোর’ বেশি ভালো লাগত। ফুচকা-ঝালমুড়ি এখন আর টানে না তেমন। এমনও যে হতে পারে কোনোদিন, কে ভেবেছিল? অন্তত আমি তো না!

বিদেশ থেকে যখনই কেউ বাংলাদেশে যায়, তাদের কমবেশি সবাই বলে, ‘দেশে যাচ্ছি।’ কিন্তু আমি বলি, ‘ঢাকায় যাচ্ছি’

একসময় ঢাকার কী কী মিস করি, সে তালিকা শেষ হওয়ার ছিল না। বারো বছরের অনেক বেশি সময়ে কত স্বাদ আর অভ্যাসই না পাল্টেছে! তাই তালিকাও একদিকে কমেছে, তো বেড়েছে অন্যদিকে। তবে কিছু জিনিস ছাড়া। দোয়েল চত্বরের মাটির জিনিসপত্র, বইমেলা, তাঁত আর জামদানি শাড়ির মেলা, বেইলি রোডের আড্ডা, নীলক্ষেতে বই খোঁজা আর দোলনচাঁপা। আরও মিস করি মোড়ের চায়ের দোকানের আড্ডা এবং ঢাকার রাস্তার বাহারি খাবার। ভীষণ মিস করি ঢাকার রাজপথে রিকশাযাত্রা। ‘রিকশা কেন আস্তে চলে না?’ আমার জানা নেই; কিন্তু মনে পড়ে সঞ্জীব চৌধুরীকে।

পাখির চোখে ঢাকা। ছবিটি সম্প্রতি হাতিরঝিল এলাকা থেকে তোলা  - আশরাফুল আলমপাখির চোখে ঢাকা। ছবিটি সম্প্রতি হাতিরঝিল এলাকা থেকে তোলা - আশরাফুল আলম

আহা, দীর্ঘশ্বাস! কী মনে করে? আব্বুর হাত ধরে শিশুপার্ক আর জাদুঘরে বেড়াতে যাওয়ার দিনটা—এখনো মনের ভেতরে কী তাজা! আম্মুর সঙ্গে ঈদের কেনাকাটা, বোনের সঙ্গে রাত জেগে বই পড়া, ভাইয়ের কাছে চকলেটের আবদার— এসবই ঢাকায় ঘটে যাওয়া আমার জীবনের অন্যতম সুন্দর সময়।

মাঝেমধ্যে ভাবি, ঢাকায় থাকলেও কি আমাকে পুরনো সব স্মৃতি এমনভাবে তাড়া করে ফিরত? হয়তো না। কারণ আমার তালিকার অনেক কিছুই এখন আর আগের মতো নেই ঢাকায়। কিন্তু আমার স্মৃতিতে আছে। ঢাকায় থাকলে পরিবর্তনগুলোতে অভ্যস্ত হয়ে যেতাম হয়তো। এতটা তাড়িত হওয়ার সুযোগ কি পেতাম আদৌ?

 

লেখক: জার্মান প্রবাসী এই বাংলাদেশি ঘুরে বেড়িয়েছেন এশিয়া ও ইউরোপের ১৬টি দেশ

দেশে যাচ্ছিআজাদ প্রোডাক্টসপ্রবাসীঢাকা ১০০০
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে