Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কথিত ঠিকাদারের প্রতারণার ফাঁদে এমপিসহ এলাকাবাসী

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:২৩
কথিত ঠিকাদারের প্রতারণার ফাঁদে এমপিসহ এলাকাবাসী

ইট খুলে নেওয়ায় রাস্তার বেহাল দশা। ছবি: সংগৃহীত

জামালপুরের সদরের রশিদপুর ইউনিয়নে সড়ক পাকাকরণের নামে উদ্বোধনী অনুষ্ঠান করে সাড়ে তিন কিলোমিটার রাস্তার পুরোনো ইট খুলে নিয়ে যাওয়ার অভিনব প্রতারণা ঘটেছে। অনুষ্ঠানে সংসদ সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি থাকায় প্রতারণার বিষয়টি বুঝতে পারেননি কেউ। পরে জানা যায়, ওই সড়কের উন্নয়নকাজের কোনো দরপত্রই হয়নি। বর্তমানে রাস্তার সব ইট তুলে নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের ভাষ্য, গত মে মাসে ভাঙ্গুরিঘাট থেকে ময়নার মোড় পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সড়ক পাকাকরণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, ৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করবে এবং সাবঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করবেন আবদুল মান্নান। পরদিন থেকেই রাস্তার পুরোনো ইট খুলে বিভিন্ন যানবাহনে করে অন্যত্র সরিয়ে নেন মান্নান ও তার লোকজন। কিন্তু পরে আর কোনো নির্মাণকাজ শুরু না হওয়ায় সন্দেহ হয় এলাকাবাসীর। একপর্যায়ে তারা বুঝতে পারেন, পুরো আয়োজনই ছিল ইট চুরির কৌশল।

পুলিশ বলছে, প্রতারক চক্রের মূল হোতা আবদুল মান্নান সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হবদেশ গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ঢাকায় থাকার পর এলাকায় ফিরে নিজেকে ঠিকাদার হিসেবে পরিচয় দেন তিনি। পরে একই কৌশলে সদর উপজেলার চাঁদপুর এলাকার আরেকটি সড়কের ইট খুলে নেওয়ার চেষ্টা করলে গত ১৬ জুন তাকে ও তার সহযোগীদের আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। এ ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা হয়। পরে তারা জামিনে মুক্তি পান। বর্তমানে মামলার তদন্ত চলছে।

সড়ক পাকাকরণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী (মামুন)। তিনি দাবি করেন, প্রথমদিকে কথিত ঠিকাদারের প্রতারণা তিনি বুঝতে পারেননি। এলাকাবাসীর অনুরোধে উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন। পরে একই ব্যক্তি আরেকটি সড়কের কাজের কথা জানালে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের কাছে দরপত্রের বিষয়ে খোঁজ নেন। কোনো দরপত্র হয়নি জানতে পেরে তার সন্দেহ হয়। এরপর তিনি লোক পাঠিয়ে খোঁজখবর নেন এবং দলীয় নেতা-কর্মীদের সহায়তায় মূল হোতাসহ ১১ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সংসদ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকায় কাজের বৈধতা নিয়ে তাদের কোনো সন্দেহ হয়নি। পরে রাস্তার সব ইট খুলে নেওয়ার পর প্রতারণার বিষয়টি বুঝতে পারেন তারা।

এদিকে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার জানান, উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়টি জানতেন না তিনি। পরে সংসদ সদস্যের মাধ্যমে বিষয়টি জানতে পেরে খোঁজ নিয়ে নিশ্চিত হন যে ওই সড়কের কোনো অনুমোদিত প্রকল্প বা কাজ নেই। এরপর প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জামালপুরের নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ বলেন, ওই সড়কের উন্নয়নকাজের কোনো দরপত্র হয়নি। ইট তুলে নেওয়ায় স্থানীয় মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত সড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

বর্তমানে ভাঙ্গুরিঘাট থেকে ময়নার মোড় পর্যন্ত পুরো সড়কে একটি ইটও অবশিষ্ট নেই। বর্ষার পানিতে কাদায় পরিণত হয়েছে রাস্তা। মোটরসাইকেল, অটোরিকশাসহ কোনো যানবাহন চলাচল করতে পারছে না।

জামালপুরইট চুরিকথিত ঠিকাদার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী