Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাপের কামড়ে দিনাজপুরে জামায়াত নেতার মৃত্যু

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:০৯
সাপের কামড়ে দিনাজপুরে জামায়াত নেতার মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে মারা গেছেন মো. জাকিরুল ইসলাম আলম। গ্রাফিকস: আগামীর সময়

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে মো. জাকিরুল ইসলাম আলম (৪২) নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত জাকিরুল ইসলাম আলম উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা এবং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছিলেন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে নিজ বাড়িতে তাকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহসভাপতি রাশেদুন নবী জানান, সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে জাকিরুল ইসলাম আলমকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও রবিবার সকালে তিনি ইন্তেকাল করেন।

নিহতের মামাতো ভাই মাওলানা রবিউল ইসলাম বলেন, ‘ঘটনার আগের দিন ১১ দলের রংপুর বিভাগীয় মহাসমাবেশ নিয়ে তার সঙ্গে আমার কথা হয়েছিল। নিজে যেতে না পারলেও নিজের খরচে অন্যদের সমাবেশে পাঠিয়েছিলেন তিনি। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে হয়েছে, আর ছেলে বর্তমানে এইচএসসি পরীক্ষা দিচ্ছে।’

তিনি অভিযোগ করেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের অনেক হয়রানি করেছে। এটা নাকি পুলিশ কেস। পরে থানায় দৌড়াদৌড়িতে অনেক সময় লেগেছে। এতে আমাদের অনেক পেরেশানির মধ্যে পড়তে হয়েছে।’

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. রাজু বলেন, ‘রোগীকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই আমরা প্রয়োজনীয় চিকিৎসা শুরু করি। তবে দূরবর্তী এলাকা থেকে আনায় হাসপাতালে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে। বিষাক্ত সাপের কামড়ের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে আসা অত্যন্ত জরুরি। দেরি হলে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে, ফলে চিকিৎসা জটিল হয়ে যায় এবং মৃত্যুঝুঁকি অনেক বেড়ে যায়।’

জাকিরুল ইসলাম আলমের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গভীর শোক প্রকাশ করেছেন তার স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসী।

দিনাজপুরসাপের কামড়ে মৃত্যুজামায়াত নেতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা