দিনাজপুরের
বীরগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে মো. জাকিরুল ইসলাম আলম (৪২) নামে বাংলাদেশ
জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে দিনাজপুর মেডিকেল
কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত জাকিরুল
ইসলাম আলম উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা এবং ইউনিয়নের ৬
নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছিলেন।
পারিবারিক ও
দলীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে নিজ বাড়িতে তাকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। পরে
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার কর...