Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘মা তুমি কি আমাকে কামড়াইছো’, বলেই ঢলে পড়ে সাপে কাটা শিশুটি

শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮
শেয়ার করুন:
‘মা তুমি কি আমাকে কামড়াইছো’, বলেই ঢলে পড়ে সাপে কাটা শিশুটি

হাসপাতালে মরিয়মের স্বজনদের আহাজারি। ছবি: আগামীর সময়

রাতে মায়ের সঙ্গে ঘুমিয়েছিল সাত বছরের মরিয়ম। ভোররাতে ঘুম থেকে উঠে কান্না শুরু করে সে। শরীরে যন্ত্রণার কথা বলেই মায়ের কাছে জানতে চায়, তাকে তার মা কামড় দিয়েছেন কি না। পরে শরীর ও পায়ে ক্ষতচিহ্ন দেখে সাপের কামড়ের বিষয়টি আঁচ করেন তার মা। দ্রুত তাকে হাসপাতালে নেন স্বজনরা। তবে হয়নি শেষ রক্ষা, হাসপাতালেই মৃত্যু হয় শিশুটির।

আজ মঙ্গলবার ভোরে ঝিনাইদহের শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়নের হরিহরা গ্রামে নানাবাড়িতে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে আক্রান্ত হয় শিশু মরিয়ম। সে উপজেলার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামের সজিব হোসেনের মেয়ে।

মরিয়মের নানি রুপালী বেগম জানিয়েছেন, কয়েক দিন আগে মায়ের সঙ্গে হরিহরা গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে সে। রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে ছিল মায়ের পাশেই। ভোররাতে ঘুম থেকে উঠে কান্না করতে করতে শরীরে প্রচণ্ড যন্ত্রণার কথা জানায়।

মাকে ডেকে সে জানতে চায়, ‘মা তুমি কি আমাকে কামড়াইছো?’ ওই কথা বলার পরপরই ঢলে পড়ে মরিয়ম। দ্রুত তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আরও পড়ুন

২৬ বছর পর সাপের খামারের স্বীকৃতি পেলেন পটুয়াখালীর রাজ্জাক

১৮ সেপ্টেম্বর ২০২৬


জরুরি বিভাগের চিকিৎসক এহেতেশাম শহিদ জানিয়েছেন, ভোরে মরিয়মকে হাসপাতালে আনা হয়। তখন তার অবস্থা সংকটাপন্ন ছিল। শরীরে কালাচ সাপের দুটি কামড়ের দাগ স্পষ্ট ছিল। তাকে অ্যান্টিভেনম দেওয়া হলেও ততক্ষণে শরীরে বিষ ছড়িয়ে পড়েছিল। তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সম্ভব হয়নি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানিয়েছেন, বর্ষা ও বর্ষাপরবর্তী সময়ে গ্রামাঞ্চলে বিষধর সাপের উপদ্রব বেড়ে যায়। ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

সাপের কামড়ে মৃত্যুশিশুঝিনাইদহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’