Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘সাপের কামড়ে নারীর মৃত্যু’, স্বামীর অভিযোগ চিকিৎসকদের গাফিলতি

নিজস্ব প্রতিবেদক, ফেনী
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ২১:০১
‘সাপের কামড়ে নারীর মৃত্যু’, স্বামীর অভিযোগ চিকিৎসকদের গাফিলতি

ফেনী জেনারেল হাসপাতাল

ফেনী জেনারেল হাসপাতালে সাপের কামড়ে নাসিমা আক্তার (৫০) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোবারক হোসেন দুলাল। তিনি জানান, হাসপাতালের সহকারী পরিচালক ডা. জালাল আহমেদকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আব্দুল্লাহ আব্বাসী, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) মো. মোস্তাফিজুর রহমান, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. রোকন উদ দৌলা ও সেবা তত্ত্বাবধায়ক মর্জিনা আক্তার।

পরিবার জানায়, নাসিমা ফেনী সদরের ধলিয়া ইউনিয়নের মধ্যম ধলিয়া গ্রামের আব্দুল হামিদ মৌলভী বাড়ির আহমেদ করিমের স্ত্রী। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে ঘরের বাইরে পানি সংগ্রহ করতে গেলে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা রাত সাড়ে ৪টার দিকে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সে সময় জরুরি বিভাগে দায়িত্বে ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিরঞ্জীব সরকার। তিনি নাসিমাকে মেডিসিন বিভাগের অধীনে হাসপাতালের নতুন ভবনের ষষ্ঠ তলায় ভর্তি করেন। ভর্তির প্রায় এক ঘণ্টা পর নাসিমার মৃত্যু হয়। শুক্রবার ভোরে পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান। পরে ওই দিন বিকালে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

আরও পড়ুন

ভরণপোষণ না দিয়ে মাকে বাড়িছাড়া করার অভিযোগ প্রবাসী ছেলের বিরুদ্ধে

৩০ আগস্ট ২০২৬

শনিবার নাসিমার স্বামী আহমেদ করিম স্থানীয় গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, চিকিৎসক ও সেবিকাদের গাফিলতির কারণে তার স্ত্রীর মৃত্যু হয়েছে। বিষয়টি তিনি হাসপাতাল কর্তৃপক্ষকেও জানান।

তবে কর্তব্যরত চিকিৎসক ডা. চিরঞ্জীব সরকার বলেন, ‘তার পায়ে কোনো রক্ত জমাট বাঁধা ছিল না। তাই তাকে পর্যবেক্ষণের জন্য স্যালাইন দিয়ে ভর্তি করা হয়েছে।’

বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোবারক হোসেন দুলাল বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ফেনীসাপের কামড়ে মৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী