Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

সময়মতোই জ্বললেন আলভারেস

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:৩৯
সময়মতোই জ্বললেন আলভারেস

হুলিয়ান আলভারেস

যখন মনে হচ্ছিল আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ম্যাচটি টাইব্রেকারের দিকে গড়াচ্ছে, ঠিক তখনই হুলিয়ান আলভারেস উপহার দিলেন এক জাদুকরী মুহূর্ত। ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে আর্জেন্টিনার লিড পুনরুদ্ধার করলেন। আগের ম্যাচগুলোয় শত চেষ্টা করেও গোল পাননি আতলেতিকো মাদ্রিদ তারকা আলভারেস। তবে ঠিকই সময় মতো জ্বললেন। যে ম্যাচে মেসি খুঁজে পাননি প্রতিপক্ষের গোলের দরজা, সে ম্যাচেই করলেন চলতি বিশ্বকাপের অন্যতম সেরা গোল।

২০২২ বিশ্বকাপের শেষ গ্রুপ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না আর্জেন্টিনার। ডু অর ডাই ম্যাচটায় গোল পাননি মেসি। পেনাল্টির সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হন। মেসি সে ম্যাচে নিভে থাকায় একটা শঙ্কা বাধা বেঁধেছিল। তবে আর্জেন্টাইন মহাতারকার অধরা স্বপ্ন পূরণে ঠিকই সময় মতো জ্বলে ওঠেন আলভারেস। ম্যাক আলিস্টারের গোলের পর আলভারেসের গোলে পোল্যান্ডকে হারিয়ে শেষ ১৬-তে না লেখায় আর্জেন্টিনা।

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ টাইব্রেকারে যেতে দেননি আলভারেস। ১১২ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়ার তার ডানপায়ের শট বাঁক খেয়ে দূরের পোস্টে জড়ালে লিড ফিরে পায় আর্জেন্টাইনরা। আগের বিশ্বকাপে চার গোল করা আলভারেসও খোলেন এ আসরে গোলের খাতা। ম্যাচ শেষে তাই উচ্ছ্বাসটা চেপে রাখেননি ২৬ বছরের ফরোয়ার্ড, ‘আমি দারুণভাবে শটটি নিয়েছিলাম।’

১০ জনের সুইজারল্যান্ড জোর চেষ্টা করেছে ম্যাচটা টাইব্রেকারে নিতে। আর আর্জেন্টিনার লক্ষ্য ছিল অনিশ্চিত পরীক্ষার আগেই ম্যাচটা জিতে নিতে। তাই স্কালোনি আক্রমণভাগের শক্তি বাড়াতে মাঠে নামান হোসে ম্যানুয়েল লোপেজকে। আলভারেসের গোলের জোগানদাতা ছিলেন লোপেজ, ডানপ্রান্ত দিয়ে বল নিয়ে এগিয়ে গিয়ে বাড়িয়ে দেন আলভারেসকে। ‘দ্য স্পাইডার’ খ্যাত আলভারেজ ডান পায়ের চোখধাঁধানো শটে পোস্টের ওপরের বাঁ কোণ দিয়ে বল জালে জড়ান।

সেই গোলের বর্ণনা আলভারেস দিয়েছেন এভাবে, ‘এর আগে আমি আরেকটি শট নিয়েছিলাম। এবার আমি কিছুটা ফাঁকা জায়গা পাই, কেউ আমাকে বাধা দিতে এগিয়ে আসেনি এবং আমি দারুণভাবে শটটি নিই। এটি একটি চমৎকার গোল ছিল।’ ম্যাচের বিশ্লেষণে আলভারেস নিজেদের ওপর থাকা বিশ্বাসকেই বড় করে তুললেন, ‘একজন খেলোয়াড় বেশি থাকার পরও ম্যাচটি আমাদের জন্য কঠিন হয়ে উঠেছিল। তবে আমরা জানতাম, সবাই মিলে যদি আক্রমণ চালিয়ে যাই, গোল আসবেই।’

আর দুই জয়ে ফের বিশ্বকাপ উঠবে আলভারেসের রোল মডেল মেসির হাতে। প্রিয় সতীর্থকে আরেকবার সেরার মুকুট পরাতে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার কথাই বলেছেন আলভারেস।

হুলিয়ান আলভারেসআর্জেন্টিনাসুইজারল্যান্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প