Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা আমার জন্য বিশেষ

দৈনিক ওলে
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:৪৮
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা আমার জন্য বিশেষ

গ্রাফিকস: আগামীর সময়

কেপ ভার্দের পর মিসর হার্ডল পেরোতে নিজে গোল করেছিলেন লিওনেল মেসি। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারাতে তার গোল লাগেনি। তবে গোলের শুরুটা হয়েছিল তার অ্যাসিস্টে এবং ম্যাক আলিস্টারের গোলে। অতিরিক্ত সময়ে আলভারেস ও লাউতারো মার্তিনেসের গোলে আর্জেন্টিনার এই জয়ে ভীষণ খুশি আর্জেন্টাইন মহাতারকা। সতীর্থদের নিয়ে প্রশংসায় তিনি পঞ্চমুখ হওয়ার পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল নিয়েও কথা বলেছেন আর্জেন্টিনার বিখ্যাত দৈনিক ‘ওলে’র সঙ্গে। আর্জেন্টিনা অধিনায়কের কথাগুলোই তুলে ধরা হয়েছে

প্রশ্ন: আগের দুটি ম্যাচেও কষ্ট হয়েছিল। এবার অতিরিক্ত সময়ে গিয়ে ম্যাচটা জিততে হয়েছে..

মেসি: এই জয়ে আমি খুবই আনন্দিত, এটি ছিল কঠোর লড়াই করে পাওয়া এক জয়। আমরা জানতাম সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনায় ঠাসা হবে। সামনের প্রতিপক্ষ ইংল্যান্ড, তার আগে খুব চাপ না নিয়ে এই ধাপটি পার করা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।

প্রশ্ন: জুলিয়ান কি আজ মাঠে আপনার রূপ ধারণ করেছিলেন?

মেসি: সে একটা অসাধারণ গোল করেছে, তবে এটা প্রথমবার নয়। এর আগেও সে এমন কয়েকটি গোল করেছে। সত্যি বলতে, ওটা দারুণ একটা গোল ছিল; তার শট নেওয়ার ক্ষমতা খুব ভালো এবং আজ (রবিবার) সেটিই দেখিয়েছে। আতলেতিকো মাদ্রিদেও সে দীর্ঘদিন ধরে এটা দেখিয়ে আসছে, এ মৌসুমেও সেখানে বেশ কয়েকটি একই রকম গোল করেছে। আমি ম্যাচের ফলাফলে খুবই সন্তুষ্ট। কারণ সে গোল পেয়েছে এবং লাউতারোও গোল করেছে। দলের স্বার্থে এই দুজনের গোলের খুব দরকার ছিল। তাই আমি খুব আনন্দিত।

প্রশ্ন: এই দলটি আবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে...

মেসি: কারণ এই দলটি লড়াই করতে জানে এবং কখনো লড়াই থামায় না। তারা কখনো সন্তুষ্ট হয়ে বসে থাকে না, সবসময় আরও বেশি কিছু চায় এবং সেরাদের বিপক্ষে টেক্কা দেওয়ার চেষ্টা করে। এই দল যা করেছে, তা সত্যিই অবিশ্বাস্য। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া, দুটি কোপা আমেরিকা জেতা এবং আবারও বিশ্বকাপে সেরা জায়গা করে নেওয়া, সত্যি অসাধারণ। আমাদের এই মুহূর্তগুলো উপভোগ করতে হবে। দেশের মানুষ যেভাবে এটা উদযাপন করছে, আমরাও তা অনুভব করছি। আবারও মাঠে নামব এবং বরাবরের মতো একটি শক্তিশালী ও দুর্দান্ত দলের বিপক্ষে লড়াই করব।

প্রশ্ন: আর্জেন্টিনার ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে আপনি তিনটি বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে যাচ্ছেন। এটি আরেকটি রেকর্ড, যা আপনি কখনো তাড়া করেননি, কিন্তু নিজে থেকেই হয়ে গেল...

মেসি: এখানে আবারও আসতে পারা, আর্জেন্টিনার আবারও সেমিফাইনালে ওঠা— সত্যিই দারুণ এক অনুভূতি। এই দল ইতিহাস গড়তে কখনো ক্লান্ত হয় না, তারা সবসময় আরও বেশি কিছু চায় এবং আজ আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম। আমরা পরবর্তী ম্যাচেও আমাদের সেরাটা দিয়ে লড়াই করার চেষ্টা করব।

প্রশ্ন: এবারই প্রথম আপনি ইংল্যান্ডের বিপক্ষে খেলতে যাচ্ছেন। আপনার কাছে এর গুরুত্ব কতখানি?

মেসি: এটি একটি বিশেষ ম্যাচ। ইংল্যান্ডের বিপক্ষে আমি প্রথম ম্যাচ খেলতে যাচ্ছি। ইংল্যান্ড ছাড়া বিশ্বের সব বড় দলের বিপক্ষেই খেলেছি। ম্যাচটি বিশেষ হওয়ার আরেকটি কারণ হলো, ওরা খুবই শক্তিশালী এবং দুর্দান্ত একটি দল। এ ধরনের দলের বিপক্ষে খেলতে সবসময়ই ভালো লাগে। তার ওপর এটি বিশ্বকাপের সেমিফাইনাল। তাই এখন আমাদের কিছুটা বিশ্রাম নেওয়া দরকার, কারণ অনেক ধকল গেছে এবং দলের ওপর একটা প্রভাব পড়েছে। আমরা চেষ্টা করব শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ ফিট হয়ে মাঠে নামতে, যেন লড়াইটা ঠিকমতো করতে পারি।

 

 

লিওনেল মেসিকেপ ভার্দেকোয়ার্টার ফাইনালসুইজারল্যান্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প